ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জ্বালানি সংকট সত্ত্বেও শিল্প উৎপাদন ও রপ্তানি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের পাম্পে ইউএনও’র ওপর হামলা; বডিগার্ড আহত চিত্রনায়িকা পূজা চেরির বাবা গ্রেপ্তার ডেনমার্ক উত্তর ইউরোপের উন্নত জীবন ও সুখের দেশ ‘জামায়াত আমির সুস্থ চিন্তা করতে পারেন না’, পল্টনে মির্জা ফখরুল উৎপাদনে ফেরার ১৫ ঘণ্টায় আবারও অচল বড়পুকুরিয়া, বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা নিখোঁজের ১২ ঘণ্টা পর কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার গণমাধ্যম দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করে: শ্রমমন্ত্রী মাত্র এক লাখ টাকায় রেসিং কার: রিজওয়ানের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র সক্ষমতার সামান্যই দেখিয়েছে ইরান; পাল্টা হামলার হুঁশিয়ারি

আমাদের ক্ষেপণাস্ত্র ভারতের দিকেই তাক করা: হানিফ আব্বাসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / 214

ছবি সংগৃহীত

পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের তৎপরতা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি। এক হুঁশিয়ারি বার্তায় তিনি বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে কোনো বাড়াবাড়ি করলে ভারতকে এর চরম মূল্য দিতে হবে।

রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে হানিফ আব্বাসি বলেন, আমাদের সমস্ত ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা রয়েছে। যদি ভারত দুঃসাহস দেখায়, তাহলে উপযুক্ত ও শক্তিশালী জবাব পাবে।

আরও পড়ুন  ইসরাইলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

তিনি আরও সতর্ক করেন, ভারত যদি পাকিস্তানের পানির প্রবাহ বন্ধের চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্লেষকরা বলছেন, ভারত যুদ্ধের জন্য মুখিয়ে আছে, এবং তার ইঙ্গিত মিলছে ঝিলম নদীতে পানি ছেড়ে দেওয়ার ঘটনায়।

পাকিস্তানি সংবাদমাধ্যম দুনিয়া নিউজ জানিয়েছে, ভারত পাকিস্তানকে কোনো ধরনের অবহিত না করেই ঝিলম নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছেড়ে দিয়েছে। এর ফলে আজাদ কাশ্মীরে মাঝারি মাত্রার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ঝিলম নদী ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর থেকে আজাদ কাশ্মীর ও পরে পাকিস্তানের পাঞ্জাবে প্রবাহিত হয়। এটি সিন্ধু নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী।

আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ জেলা প্রশাসন জানিয়েছে, প্রবল পানির ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে এবং বন্যার ঝুঁকি ক্রমেই বাড়ছে।

হানিফ আব্বাসি বলেন, পহেলগাঁও হামলা শুধু একটি অজুহাত। প্রকৃতপক্ষে, ভারতের লক্ষ্য হলো ইন্দাস পানি চুক্তিকে ভঙ্গ করা। সীমান্তে সুরক্ষার পাশাপাশি কূটনৈতিক স্তরেও আমরা প্রস্তুতি নিয়েছি।

তিনি আরও জানান, পাকিস্তানের সশস্ত্র বাহিনী যেকোনো সময় দেশের রেলপথ ব্যবহার করতে পারবে, এ সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আমাদের ক্ষেপণাস্ত্র ভারতের দিকেই তাক করা: হানিফ আব্বাসি

আপডেট সময় ০৮:৫১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের তৎপরতা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি। এক হুঁশিয়ারি বার্তায় তিনি বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে কোনো বাড়াবাড়ি করলে ভারতকে এর চরম মূল্য দিতে হবে।

রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে হানিফ আব্বাসি বলেন, আমাদের সমস্ত ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা রয়েছে। যদি ভারত দুঃসাহস দেখায়, তাহলে উপযুক্ত ও শক্তিশালী জবাব পাবে।

আরও পড়ুন  পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, আহত আরো ৩৫