ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

কাশ্মীরে রক্তক্ষয়ী হামলার নিন্দায় জাতিসংঘ, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 535

ছবি সংগৃহীত

কাশ্মীরের সাম্প্রতিক নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, এ হামলা “সন্ত্রাসবাদের নিন্দনীয় কাজ” যা বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে। দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে সদস্য দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে তারা।

গত শুক্রবার (২৫ এপ্রিল) জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার ঘটনায় নিরাপত্তা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করে। বিবৃতিতে জানানো হয়, এই হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন এবং অনেকেই গুরুতর আহত হয়েছেন। নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি জেরোম বোনাফন্ট এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন  গাজায় ত্রাণ এখনও ত্রাণ পৌঁছেনি, ভয়াবহ সংকটে সাধারণ মানুষ: জাতিসংঘ

নিরাপত্তা পরিষদ পুনরায় মনে করিয়ে দিয়েছে, সন্ত্রাসবাদ যেকোনো রূপে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। বিবৃতিতে বলা হয়েছে, কোনো মতাদর্শ বা লক্ষ্যই নিরপরাধ বেসামরিকদের হত্যা করার ন্যায্যতা দিতে পারে না। এই ধরনের বর্বর কর্মকাণ্ড বিশ্বের জন্য গভীর উদ্বেগের বিষয়।

কাশ্মীর দীর্ঘদিন ধরেই অস্থিরতার কেন্দ্রবিন্দু হিসেবে রয়ে গেছে। সন্ত্রাসী হামলার ক্রমবর্ধমান প্রবণতা আন্তর্জাতিক সম্প্রদায়ের দুশ্চিন্তা বাড়িয়েছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর ও নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়ে নিরাপত্তা পরিষদ বলেছে, সন্ত্রাস দমনে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করতে হবে।

বিবৃতিতে গোয়েন্দা তথ্য বিনিময়, সন্দেহভাজন সন্ত্রাসীদের হস্তান্তর এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধে সদস্য দেশগুলোর মধ্যে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে। সন্ত্রাসবাদকে রাজনৈতিক, ধর্মীয় বা আদর্শগত প্রেক্ষাপটে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও পরিষদ স্পষ্ট করেছে।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) পেহেলগামের ওই হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে সিন্ধু চুক্তি বাতিলসহ বেশ কিছু কড়া পদক্ষেপ গ্রহণ করে। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ভারতের আকাশসীমা বন্ধ করে দেয় এবং দু’দেশই পরস্পরের নাগরিকদের জন্য ভিসা সুবিধা বাতিল করে। সীমান্তও দুই দেশের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া, সীমান্ত এলাকায় দু’দেশের সেনাদের মধ্যে একাধিকবার গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

সূত্র: ইকোনমিক টাইমস

নিউজটি শেয়ার করুন

কাশ্মীরে রক্তক্ষয়ী হামলার নিন্দায় জাতিসংঘ, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

আপডেট সময় ০৫:০০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

কাশ্মীরের সাম্প্রতিক নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, এ হামলা “সন্ত্রাসবাদের নিন্দনীয় কাজ” যা বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে। দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে সদস্য দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে তারা।

গত শুক্রবার (২৫ এপ্রিল) জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার ঘটনায় নিরাপত্তা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করে। বিবৃতিতে জানানো হয়, এই হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন এবং অনেকেই গুরুতর আহত হয়েছেন। নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি জেরোম বোনাফন্ট এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন  কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের, ভারতের প্রতিক্রিয়া কী?