ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ঢাকা সফর আগামী ১৩ মার্চ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 396

ছবি সংগৃহীত

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী ১৩ মার্চ চার দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন। নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের দপ্তর ১৩ থেকে ১৬ মার্চ পর্যন্ত তার বাংলাদেশ সফর চূড়ান্ত করেছে। এই সফর বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে বাংলাদেশের ভূমিকা নিয়ে তিনি আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তহবিল বন্ধের প্রস্তাব দিল ট্রাম্প প্রশাসন 

সূত্র জানায়, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এ সফরে আসছেন। প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান গত ৭ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

বিশ্লেষকদের মতে, জাতিসংঘ মহাসচিবের এই সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরো শক্তিশালী করবে। পাশাপাশি, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট নিরসনে নতুন দিকনির্দেশনা আসতে পারে বলে আশা করা হচ্ছে।

ঢাকায় অবস্থানকালে গুতেরেস বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা কিছু অঞ্চল ঘুরে দেখার সম্ভাবনা রয়েছে।

জাতিসংঘ মহাসচিবের এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যেই ঢাকায় কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশ তার উন্নয়ন অর্জন ও মানবিক সংকট মোকাবিলার অভিজ্ঞতা বিশ্বদরবারে আরও সুসংহতভাবে উপস্থাপন করতে পারবে এই সফরের মাধ্যমে।

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ঢাকা সফর আগামী ১৩ মার্চ

আপডেট সময় ১১:০০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী ১৩ মার্চ চার দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন। নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের দপ্তর ১৩ থেকে ১৬ মার্চ পর্যন্ত তার বাংলাদেশ সফর চূড়ান্ত করেছে। এই সফর বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে বাংলাদেশের ভূমিকা নিয়ে তিনি আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  জাতিসংঘে মানবিক সংকট মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ