ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

কাশ্মির হামলা: অভিযুক্ত দুই বিদ্রোহীর বাড়ি ধ্বংস করল ভারত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • / 413

ছবি সংগৃহীত

জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় জড়িত থাকার অভিযোগে দুই বিদ্রোহীরা বাড়ি ধ্বংস করে দিয়েছে ভারত। সংবাদমাধ্যম এনডিটিভি দাবি করেছে, আদিল হুসেইন এবং আসিফ শেখ নামে এ দুজন লস্কর-ই-তৈয়বার সদস্য। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে জম্মু ও কাশ্মিরে আলাদা বিস্ফোরণ ঘটিয়ে তাদের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়।

আদিল হুসেইন সেখানকার অনন্তনাগ বিভাগের স্থানীয় বাসিন্দা। পেহেলগামে যে হামলা হয়েছে সেখানে তিনি সরাসরি জড়িত ছিলেন বলে দাবি করছে ভারত। অপরদিকে আসিফ শেখ এ হামলা পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি তাদের।

আরও পড়ুন  ভারত হামলা বন্ধ করলে পাকিস্তানও ভাববে: ইসহাক দার

গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভয়াবহ সশস্ত্র হামলায় সেখানে ২৬ জন নিহত হন। হামলার প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে অনন্তনাগ পুলিশ তিনজনের স্কেচ প্রকাশ করেছে। যারমধ্যে একটি আদিল হুসেইনের বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, বাকি দুজন পাকিস্তানের নাগরিক। তাদের খোঁজ দিতে পুলিশ ইতিমধ্যে ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে। ওই দুইজনের মধ্যে একজনের নাম মুসা ওরফে সুলেমান। অপরজনের নাম আলী ভাই ওরফে তালহা ভাই। তারা পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার সদস্য বলে দাবি ভারতীয় পুলিশের।

পেহেলগামে যে ২৬ জন নিহত হয়েছেন তাদের মধ্যে ২৫ জন ভারতীয়। অপরজন নেপালি নাগরিক। বৈসারান নামের ওই তৃণভূমি অঞ্চলটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। হিমালয়ের অপূর্ব দৃশ্যের পাশাপাশি সেখানে থাকা পাইন বাগানের সৌন্দয্য উপভোগ করা যায়।
সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

কাশ্মির হামলা: অভিযুক্ত দুই বিদ্রোহীর বাড়ি ধ্বংস করল ভারত

আপডেট সময় ০৬:২৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় জড়িত থাকার অভিযোগে দুই বিদ্রোহীরা বাড়ি ধ্বংস করে দিয়েছে ভারত। সংবাদমাধ্যম এনডিটিভি দাবি করেছে, আদিল হুসেইন এবং আসিফ শেখ নামে এ দুজন লস্কর-ই-তৈয়বার সদস্য। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে জম্মু ও কাশ্মিরে আলাদা বিস্ফোরণ ঘটিয়ে তাদের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়।

আদিল হুসেইন সেখানকার অনন্তনাগ বিভাগের স্থানীয় বাসিন্দা। পেহেলগামে যে হামলা হয়েছে সেখানে তিনি সরাসরি জড়িত ছিলেন বলে দাবি করছে ভারত। অপরদিকে আসিফ শেখ এ হামলা পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি তাদের।

আরও পড়ুন  শাহবাজ শরিফ: ভারত ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে"