ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-ভারত যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্রের প্রস্তাব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 38

ছবি সংগৃহীত

ভারত ও বাংলাদেশের মধ্যে আয়ুর্বেদিক চিকিৎসাবিষয়ক একাডেমিক ও পেশাগত জ্ঞান বিনিময় বাড়াতে যৌথ গবেষণাকেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার ঢাকায় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) আয়োজনে একাদশ আয়ুর্বেদ দিবসের অনুষ্ঠানে তিনি এ প্রস্তাব দেন। বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  রাশিয়ার তেল কিনলে ভারতকে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে পারে যুক্তরাষ্ট্র

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় দীনেশ ত্রিবেদী সামগ্রিক সুস্থতা ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় চিরায়ত জ্ঞান ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে একটি যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠার আহ্বান জানান।

দীনেশ ত্রিবেদী বলেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের মধ্যে আরও বিস্তৃত একাডেমিক ও পেশাগত জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করতে পারে। এর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের বন্ধন আরও শক্তিশালী হওয়ার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আইজিসিসির পরিচালক অ্যান মেরি জর্জ এ বছরের আয়ুর্বেদ দিবসের প্রতিপাদ্য ‘সুস্থ আগামীর জন্য আয়ুর্বেদ’ নিয়ে আলোচনা করেন। তিনি আয়ুর্বেদ, যোগ ও প্রাকৃতিক চিকিৎসা, ইউনানি, সিদ্ধ ও হোমিওপ্যাথি চিকিৎসাপদ্ধতির প্রসারে ভারতের আয়ুষ মন্ত্রণালয়ের ভূমিকার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আয়ুর্বেদিক ও ইউনানি কলেজের অধ্যক্ষ রশিদুজ্জামান খান, প্রাচী (পিআরএসিএইচআই) সদস্যদের প্রতিনিধি ড. মুখলেসুর রহমান, নূর-মজিদ আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মামুন মিয়া এবং নারায়ণগঞ্জ আর্টস কলেজের অধ্যক্ষ শামসুল আলম আজাদ।

আয়োজনে একাডেমিক পর্বও ছিল। এতে নূর-মজিদ আয়ুর্বেদিক কলেজের সহকারী অধ্যাপক ড. জাকির হোসেন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ চিকিৎসা বিভাগের প্রধান অধ্যাপক ড. বাবুল আক্তার এবং নূর-মজিদ আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মামুন মিয়া কর্মশালা পরিচালনা করেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বাংলাদেশি শিল্পী শাহিন সোবহানা সুরভীর তৈরি পশমের ‘গণপতি ট্যাপেস্ট্রি’র প্রতীকী উদ্বোধন করা হয়। পরে প্রখ্যাত শাস্ত্রীয় ও বাংলা খেয়ালশিল্পী রঞ্জন চন্দ্র সরকার সংগীত পরিবেশন করেন।

সাংস্কৃতিক পরিবেশনা শেষে শিল্পীকে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-ভারত যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্রের প্রস্তাব

আপডেট সময় ১০:৫৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬