ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় নিহত ৬, হুতিদের পাল্টা প্রতিক্রিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 399

ছবি সংগৃহীত

ইয়েমেনে মার্কিন বাহিনীর ড্রোন হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কমপক্ষে ১৩ জন। দেশটির উত্তরের সানা প্রদেশে রোববার (১৩ এপ্রিল) স্থানীয় সময় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হুথি সমর্থিত আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, উত্তর ইয়েমেনের আল-জাওফ গভর্নরেটের আল-শাফ জেলা ও খাব আল-ইয়াতমাহ এলাকায় টানা দুটি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  সুমি শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৩১ জন নিহত, তীব্র প্রতিক্রিয়া ইউরোপের

এদিকে হুতিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হাজ্জাহ গভর্নরেটের আকাশে টহলরত একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে তারা। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

গত ১৫ মার্চ থেকে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোর ওপর নিয়মিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। লোহিত সাগরের আন্তর্জাতিক জলসীমায় চলাচলরত বাণিজ্যিক জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এই সামরিক অভিযান শুরু করে। এর ফলে যুদ্ধকবলিত ইয়েমেনে বেসামরিক মানুষের জীবন আরও বিপর্যস্ত হয়ে উঠেছে।

উল্লেখ্য, ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাত, আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং বিদ্রোহী গোষ্ঠীর প্রতিক্রিয়ায় দেশটি দীর্ঘদিন ধরে মানবিক সংকটে ভুগছে। খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তার সংকট দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত অব্যাহত থাকলে শুধু ইয়েমেন নয়, সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিতিশীলতা আরও বাড়বে। তাই সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা ও মানবিক সহায়তা এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন

ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় নিহত ৬, হুতিদের পাল্টা প্রতিক্রিয়া

আপডেট সময় ০১:৪২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

ইয়েমেনে মার্কিন বাহিনীর ড্রোন হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কমপক্ষে ১৩ জন। দেশটির উত্তরের সানা প্রদেশে রোববার (১৩ এপ্রিল) স্থানীয় সময় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হুথি সমর্থিত আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, উত্তর ইয়েমেনের আল-জাওফ গভর্নরেটের আল-শাফ জেলা ও খাব আল-ইয়াতমাহ এলাকায় টানা দুটি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  ইয়েমেনের হোদেইদাহ এলাকায় ইসরায়েলের ২০ টি হামলা