ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

হুথিদের নিয়ন্ত্রণে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 15

ছবি সংগৃহীত

মাত্র ১৮ ঘণ্টার তীব্র সামরিক অভিযানের পর ইয়েমেনের লোহিত সাগর উপকূলের সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকাগুলো দখলে নেওয়ার দাবি করেছে হুথিরা। এর ফলে দেশটির পুরো লোহিত সাগর উপকূল তাদের নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সরকারি বাহিনী কৌশলগত বন্দরনগরী মোখা থেকে সরে যাওয়ার পর হুথিরা দক্ষিণ দিকে দ্রুত অগ্রসর হয়। পথে তারা ধুবাব ও মুরাদ শহর দখল করে নেয়। মুরাদ ছিল উপকূলে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ শহর।

আরও পড়ুন  ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় নিহত ৬, হুতিদের পাল্টা প্রতিক্রিয়া

স্থল অভিযানের পাশাপাশি সমুদ্রপথেও অভিযান চালায় হুথিরা। বাব আল-মান্দাব প্রণালিতে প্রবেশ করে তারা কৌশলগত গুরুত্বপূর্ণ মায়ুন দ্বীপের নিয়ন্ত্রণ নেয়। এরপর জুকার দ্বীপের দিকে অগ্রসর হলে সেখানে প্রতিপক্ষ বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে বাব আল-মান্দাব প্রণালি। গুরুত্বপূর্ণ এই বাণিজ্যপথের কাছে হুথিদের নিয়ন্ত্রণ বাড়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তায় নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে।

সূত্র: আলজাজিরা, রয়টার্স

নিউজটি শেয়ার করুন

হুথিদের নিয়ন্ত্রণে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল

আপডেট সময় ০৭:৩৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মাত্র ১৮ ঘণ্টার তীব্র সামরিক অভিযানের পর ইয়েমেনের লোহিত সাগর উপকূলের সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকাগুলো দখলে নেওয়ার দাবি করেছে হুথিরা। এর ফলে দেশটির পুরো লোহিত সাগর উপকূল তাদের নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সরকারি বাহিনী কৌশলগত বন্দরনগরী মোখা থেকে সরে যাওয়ার পর হুথিরা দক্ষিণ দিকে দ্রুত অগ্রসর হয়। পথে তারা ধুবাব ও মুরাদ শহর দখল করে নেয়। মুরাদ ছিল উপকূলে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ শহর।

আরও পড়ুন  ইসরায়েলি যুদ্ধবিমানের তাণ্ডবে কাঁপছে ইয়েমেন