ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 512

ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ের চিনকীরহাট এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) বিকেল ৩টার দিকে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের আজমনগর স্কুলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও দুইজন আহত হয়েছেন।

আরও পড়ুন  মেহেরপুরে বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

নিহতদের মধ্যে রয়েছেন—সাইফুল ইসলাম শাহিন (১৭), সুমি আক্তার (২৫) ও তার তিন বছরের ছেলে মানারুল। তারা সবাই উপজেলার বামনসুন্দর এলাকার বেলু বলী বাড়ির বাসিন্দা। আহতরা হলেন—অটোরিকশাচালক জিয়া উদ্দিন বাবলু (৩০) এবং তার সাত বছরের মেয়ে তানিশা।

প্রত্যক্ষদর্শীরা জানান, চিনকীরহাট এলাকায় একটি বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মারাত্মক আঘাত লাগে।

আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে বারইয়ারহাট বিএম হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাইফুল ইসলাম শাহিনকে মৃত ঘোষণা করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান সুমি আক্তার ও তার শিশু পুত্র মানারুল।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাকিন হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনায় জড়িত অটোরিকশা ও পিকআপটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কটিতে দীর্ঘদিন ধরেই বেপরোয়া যান চলাচল ও অব্যবস্থাপনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ রকম মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

আপডেট সময় ১১:১৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ের চিনকীরহাট এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) বিকেল ৩টার দিকে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের আজমনগর স্কুলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও দুইজন আহত হয়েছেন।

আরও পড়ুন  চট্টগ্রাম-সন্দ্বীপ সার্ভিস: ২৪ মার্চ থেকে নতুন উদ্যোগ