ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আবারও আন্দোলন শুরু হয়ে গেছে: ডা. শফিকুর রহমান দুই মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নুরুজ্জামান ৯ ক্ষেত্রে সরকারি ব্যয় কমানোর নির্দেশ: মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি মেডিকেল ও বিজনেস ভিসা চালু করছে ভারত হাঙ্গেরিতে পিটার ম্যাগিয়ারের বিজয়: অবসান ঘটল দীর্ঘ ১৬ বছরের অরবান শাসনের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আহত ৩৫ ইরানের সব বন্দরে মার্কিন নৌ-অবরোধ শুরু: কঠোর অবস্থানে সেন্টকোম ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, প্রধান অভিযুক্তসহ গ্রেফতার ৭ ইরানের তেল বিক্রি রুখতে বৈশ্বিক জোটের দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১৫ এপ্রিল: যে ভাবে নিবে শেষ মুহূর্তে প্রস্তুতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 59

ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামী ১৫ এপ্রিল শুরু হয়ে ১৮ এপ্রিল পর্যন্ত চলবে। তবে পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২০ এপ্রিল। প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নির্বাচন করা হয়।

সময় ব্যবস্থাপনা জরুরি :

পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়—এই পাঁচটি বিষয়ে প্রশ্ন থাকবে। প্রতিটি বিষয়ের জন্য সময় নির্ধারিত ২ ঘণ্টা ৩০ মিনিট (১৫০ মিনিট)। তাই আগে থেকেই সময় ভাগ করে নেওয়া গুরুত্বপূর্ণ। কোন প্রশ্নে কত সময় দেওয়া হবে, তা আগেই পরিকল্পনা করে নেওয়া উচিত।

আরও পড়ুন  এইচএসসি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ৩৩ নির্দেশনা জারি

পরীক্ষার আগে প্রস্তুতি :

প্রয়োজনীয় উপকরণ আগে থেকেই গুছিয়ে রাখা জরুরি। যেমন—

প্রবেশপত্র

কলম, পেনসিল

জ্যামিতি বক্স

স্কেল, কাটার

পরীক্ষার সময়সূচি

এসব আগে প্রস্তুত থাকলে পরীক্ষার দিনে কোনো ঝামেলা হবে না।

উত্তর লেখার কৌশল :

যেসব প্রশ্ন ভালো জানা আছে, সেগুলোর উত্তর আগে লিখতে হবে। এরপর মাঝারি এবং শেষে কঠিন প্রশ্নের উত্তর দেওয়া উচিত। এতে সময় বাঁচে এবং নম্বর পাওয়ার সম্ভাবনা বাড়ে।

ধারাবাহিকতা বজায় রাখা :

উত্তর লেখার সময় প্রশ্নের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। এলোমেলোভাবে উত্তর না লিখে ‘ক’-এর পর ‘খ’, তারপর ‘গ’—এইভাবে লিখলে পরীক্ষক সহজে বুঝতে পারবেন।

খাতা রিভিশন করা :

পরীক্ষা শেষে খাতা জমা দেওয়ার আগে ৫ থেকে ৭ মিনিট সময় রেখে রিভিশন করা প্রয়োজন। এতে বানান ভুল, প্রশ্ন বাদ পড়া বা নম্বর ভুল দেওয়া হয়েছে কিনা—এসব ঠিক করা যায়।

বানান ও উপস্থাপনা :

খাতায় বানান ভুল না করার বিষয়ে সচেতন থাকতে হবে। পরিষ্কার ও গোছানোভাবে লিখলে পরীক্ষকের কাছে ভালো ধারণা তৈরি হয়।

অপ্রাসঙ্গিক লেখা এড়িয়ে চলা :

প্রশ্নে যা চাওয়া হয়েছে, শুধুমাত্র সেটিরই উত্তর দিতে হবে। অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক কিছু লেখা উচিত নয়।

সুস্থ থাকা গুরুত্বপূর্ণ :

পরীক্ষার সময় শারীরিক সুস্থতা বজায় রাখা অত্যন্ত জরুরি। নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া এবং ঠান্ডা-কাশি থেকে সতর্ক থাকা প্রয়োজন।

শিক্ষাবিদদের মতে, পরিকল্পিত প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা এবং আত্মবিশ্বাসই ভালো ফলের মূল চাবিকাঠি।

নিউজটি শেয়ার করুন

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১৫ এপ্রিল: যে ভাবে নিবে শেষ মুহূর্তে প্রস্তুতি

আপডেট সময় ০৬:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামী ১৫ এপ্রিল শুরু হয়ে ১৮ এপ্রিল পর্যন্ত চলবে। তবে পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২০ এপ্রিল। প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নির্বাচন করা হয়।

সময় ব্যবস্থাপনা জরুরি :

পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়—এই পাঁচটি বিষয়ে প্রশ্ন থাকবে। প্রতিটি বিষয়ের জন্য সময় নির্ধারিত ২ ঘণ্টা ৩০ মিনিট (১৫০ মিনিট)। তাই আগে থেকেই সময় ভাগ করে নেওয়া গুরুত্বপূর্ণ। কোন প্রশ্নে কত সময় দেওয়া হবে, তা আগেই পরিকল্পনা করে নেওয়া উচিত।

আরও পড়ুন  অবশেষে পরীক্ষায় বসলেন আনিসা