ঢাকা ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
নির্বাচনের আগে যেভাবে একসঙ্গে কাজ করেছি, দেশ গঠনেও থাকতে হবে: প্রধানমন্ত্রী ‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ

ঝড়ের ঝুঁকি কমায় চার সমুদ্রবন্দরের সতর্ক সংকেত প্রত্যাহার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 43

ছবি সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঝড়ের আশঙ্কা কমে যাওয়ায় দেশের চার সমুদ্রবন্দরে জারি থাকা স্থানীয় ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট বন্দরগুলোকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত সর্বশেষ আবহাওয়া পরিস্থিতিবিষয়ক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি পর্যালোচনা করে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে স্থানীয় ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার করে নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আরও পড়ুন  দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এর আগে শনিবার (১৮ জুলাই) উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে স্থানীয় ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখতে নির্দেশ দিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

ঝড়ের ঝুঁকি কমায় চার সমুদ্রবন্দরের সতর্ক সংকেত প্রত্যাহার

আপডেট সময় ১১:২৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬