ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
চড়া দামে এলএনজি নাকি সহনীয় লোডশেডিং, সিদ্ধান্ত নিতে হবে: তথ্য উপদেষ্টা হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি: আইনমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন তথ্যমন্ত্রী পার্থ কনসার্ট বাতিলের পেছনে নিরাপত্তা কারণ থাকতে পারে: তথ্যমন্ত্রী সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ একরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ সাতজনকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তির নির্দেশ গণমাধ্যমে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য প্রতিমন্ত্রী শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর

সেপ্টেম্বরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস নিবন্ধন শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 88

ছবিসংগৃহীত

দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে আগামী সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। গত ১ জুলাই থেকে শুরু হওয়া নিবন্ধন আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অনলাইন রেজিস্ট্রেশন বুথ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ, সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার কার্যালয় এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়েও নিবন্ধনের ব্যবস্থা রাখা হবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা নির্দেশনায় প্রতিষ্ঠানপ্রধানদের দ্রুত নিবন্ধন বুথ চালু করার পাশাপাশি শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নির্ধারণের কথা বলা হয়েছে।

সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উদীয়মান ক্রীড়া প্রতিভাদের খুঁজে বের করে তাদের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করা। নতুন সেশনের আওতায় ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যা আগামী সেপ্টেম্বর মাসে উপজেলা পর্যায়ে শুরু হওয়ার কথা রয়েছে।

আগ্রহী শিক্ষার্থীদের ৩১ আগস্টের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

সেপ্টেম্বরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস নিবন্ধন শুরু

আপডেট সময় ০৩:৩৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬