ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজ ব্যাংক খোলা, চলবে স্বাভাবিক লেনদেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 17

ছবি সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধের আগে আজ শনিবার (১৭ অক্টোবর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকছে। এদিন সাধারণ কর্মদিবসের মতোই ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  ব্যাংক খাতের সংকট নিরসনে ঐক্যের আহ্বান: গভর্নর আহসান এইচ মনসুর

প্রজ্ঞাপন অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। ছুটির সমন্বয়ে সাপ্তাহিক ছুটির দিন শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

একই সময়ে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শেয়ারবাজারের লেনদেন সম্পৃক্ত থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বন্দর ও কাস্টমস এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অন্যদিকে, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব কাস্টমস হাউস ও স্টেশনে কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের কাস্টমস নীতি শাখা থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত নির্দেশনায় সংশ্লিষ্টদের এ বিষয়ে অনুরোধ জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটির দিনগুলোতে সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এর আগে ৭ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আজ ব্যাংক খোলা, চলবে স্বাভাবিক লেনদেন

আপডেট সময় ০৮:৫৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধের আগে আজ শনিবার (১৭ অক্টোবর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকছে। এদিন সাধারণ কর্মদিবসের মতোই ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  ঋণ তথ্যে ভুল দিলেই ৫ লাখ টাকা জরিমানা, শাস্তির মুখে ব্যাংকের কর্মকর্তারাও