ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫২:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / 139

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক এয়ারলাইন্স খাতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানগুলো। বিশ্বের শীর্ষ ২০টি এয়ারলাইন্স মিলিয়ে বাজারমূল্যে প্রায় ৫৩ বিলিয়ন ডলার হারিয়েছে বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সংঘাত শুরু হওয়ার পর থেকেই এই ধস নেমেছে। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কিছু এয়ারলাইন্স তাদের বাণিজ্যিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

আরও পড়ুন  শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল

সংঘাত চতুর্থ সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে জ্বালানির সম্ভাব্য ঘাটতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এয়ারলাইন্স নির্বাহীরা আশঙ্কা করছেন, পরিস্থিতি দীর্ঘায়িত হলে পরিচালন ব্যয় আরও বেড়ে যেতে পারে।

বিশ্লেষণে দেখা গেছে, একটি এয়ারলাইন্সের মোট পরিচালন খরচের প্রায় এক-তৃতীয়াংশই জেট ফুয়েলের পেছনে ব্যয় হয়। যুদ্ধ শুরুর পর জ্বালানির দাম প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় খরচ বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

ফলে এই বাড়তি চাপ সামাল দিতে শিগগিরই বিমান ভাড়া বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে এর প্রভাব শুধু এয়ারলাইন্স খাতেই নয়, বৈশ্বিক ভ্রমণ ব্যয় ও বাণিজ্যেও পড়বে।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি

আপডেট সময় ০৩:৫২:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬