ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মির্জা আব্বাস দেশে ফিরে; যোগ দিয়েছেন নিজ দাফতরিক কাজে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 188

ছবি সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত রয়েছে। মূলত মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে আকাশসীমা বন্ধ থাকায় ফ্লাইট বিপর্যয় হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত অন্তত ৩৮টি নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

আরও পড়ুন  ঢাকাসহ ১৬ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

বেবিচক সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ থাকায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং আজ ৩ মার্চের ৩৮টি নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে।

আজকের বাতিল হওয়া ৩৮টি ফ্লাইটের মধ্যে সর্বোচ্চ ১২টি এয়ার অ্যারাবিয়ার। এছাড়া কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ারের ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ৪টি ফ্লাইট রয়েছে।

বর্তমানে বাহরাইন, কাতার, আবু ধাবি, শারজাহ এবং দুবাই রুট বাদে অন্যান্য রুটে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে, ফ্লাইট বাতিল হওয়াই বিপাকে রয়েছে মধ্যপ্রাচ্যগামীরা। কবে নাগাদ সেখানে যেতে পারবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল

আপডেট সময় ০৪:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত রয়েছে। মূলত মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে আকাশসীমা বন্ধ থাকায় ফ্লাইট বিপর্যয় হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত অন্তত ৩৮টি নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

আরও পড়ুন  বাংলাদেশের জন্য পিআর পদ্ধতির নির্বাচন প্রযোজ্য নয়: সালাহউদ্দিন আহমদ