ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে সীমিত অঙ্কে টাকা উত্তোলনের সুযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / 1527

ছবি: সংগৃহীত

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা আগামীকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে তাদের হিসাব থেকে টাকা উত্তোলনের সুযোগ পাবেন। বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রাথমিকভাবে চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলন করা যাবে। আজ বুধবার ব্যাংক হলিডে থাকায় সব ধরনের লেনদেন বন্ধ রয়েছে।

আরও পড়ুন  সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর

কেন্দ্রীয় ব্যাংক জানায়, যেসব চলতি ও সঞ্চয়ী হিসাবে দুই লাখ টাকার বেশি জমা রয়েছে, সেসব হিসাব থেকে পরবর্তীতে প্রতি তিন মাস পর এক লাখ টাকা করে সর্বোচ্চ সাত লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দেওয়া হবে। তবে কিডনি ডায়ালিসিস ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এ সীমাবদ্ধতা প্রযোজ্য হবে না। টাকা উত্তোলনের ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ের আমানতকারীরা অগ্রাধিকার পাবেন।
প্রাতিষ্ঠানিক আমানতের ক্ষেত্রে সাত লাখ টাকার বেশি অংশ পাঁচ বছর মেয়াদি আমানতে রূপান্তর করা হবে। এ আমানতের বিপরীতে ব্যাংক রেটের তুলনায় এক শতাংশ কম হারে, অর্থাৎ ৩ শতাংশ মুনাফা প্রদান করা হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, দুই বছর পর আমানতকারীরা তাদের সম্পূর্ণ আমানত উত্তোলন করতে পারবেন। তবে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটি, জয়েন্ট ভেঞ্চার ও বহুজাতিক কোম্পানি, রেজল্যুশনের আওতাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং বিদেশি দূতাবাসগুলোর ক্ষেত্রে পর্যায়ক্রমে স্বাভাবিক লেনদেনের সুযোগ দেওয়া হবে।

এ ছাড়া চলতি ও সঞ্চয়ী হিসাবের বাইরে ব্যক্তি পর্যায়ের তিন মাস মেয়াদি আমানত স্বয়ংক্রিয়ভাবে তিনবার নবায়নের পর উত্তোলনযোগ্য হবে। ছয় মাস থেকে এক বছর মেয়াদি আমানতের ক্ষেত্রে দুবার নবায়নের পর টাকা উত্তোলনের সুযোগ মিলবে।

নিউজটি শেয়ার করুন

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে সীমিত অঙ্কে টাকা উত্তোলনের সুযোগ

আপডেট সময় ০১:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা আগামীকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে তাদের হিসাব থেকে টাকা উত্তোলনের সুযোগ পাবেন। বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রাথমিকভাবে চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলন করা যাবে। আজ বুধবার ব্যাংক হলিডে থাকায় সব ধরনের লেনদেন বন্ধ রয়েছে।

আরও পড়ুন  সিরিয়া থেকে বেআইনিভাবে তেল উত্তোলন করছে SDF/YPG, AANES