ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মারুফার ক্যারিয়ারসেরা বোলিংয়েও শেষ ওভারে শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক, কাজ করতে ‘ভয় পান’ পাকিস্তানে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আজ থেকে ফেরত পাবেন আমানতের মূল টাকা দিল্লিতে জরাজীর্ণ ভবন সংস্কার করে চলছিল ছাত্রাবাস দক্ষিণ আফ্রিকা সফরে লাবুশেনে আস্থা রেখেই টেস্ট দল ঘোষণা দিল অস্ট্রেলিয়া নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়ে হরমুজের বাইরেও নতুন সীমানা ঘোষণা করছে ইরান মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ এশিয়া কাপ, ফুটবল ও টেনিস, আজ টিভিতে যত খেলা জাতীয় সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’, অভিযোগ রুশ পররাষ্ট্রমন্ত্রীর

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আজ থেকে ফেরত পাবেন আমানতের মূল টাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 31

ছবি: সংগৃহীত

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে তাদের জমা টাকার মূল অংশ বা প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেরত নিতে পারবেন। আমানত ফেরত পেতে গত ১ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়, যা রোববার (৬ সেপ্টেম্বর) পর্যন্ত চলে। ইতোমধ্যে ছয় দিনে ৭৫ হাজার গ্রাহক আবেদন করেছেন এবং এসব আবেদনে চাওয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৯২৫ কোটি টাকা।

গ্রাহকদের নিজ নিজ শাখা বা উপশাখায় গিয়ে আমানতের অর্থ ফেরতের জন্য আবেদন করতে হয়েছে। আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট শাখা থেকে তা ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।

পরে গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে তা সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে। সেখান থেকেই আবেদনকারীদের আমানতের মূল টাকা ফেরত দেওয়া হবে।

আরও পড়ুন  ইসলামী ব্যাংকে অনিয়মে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ, পদচ্যুত নির্বাহী কমিটির চেয়ারম্যান

সম্প্রতি প্রধান কার্যালয় থেকে ব্যাংকের সব শাখায় পাঠানো এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে।

আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা দিয়েছে। এরই মধ্যে ওই অর্থ থেকে গ্রাহকদের আমানতের মূল অংশ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে।

ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আপাতত শুধু ব্যক্তি আমানতকারীদের জমা টাকার মূল অংশ ফেরত দেওয়া হবে। আমানতের বিপরীতে অর্জিত মুনাফা পরবর্তী সময়ে পরিশোধ করা হবে।

অন্যদিকে, প্রাতিষ্ঠানিক আমানতকারীরা ঘোষিত স্কিমের বাইরে গিয়ে এখনই তাদের অর্থ উত্তোলনের সুযোগ পাবেন না।

আমানত ফেরতের আবেদনপত্রে গ্রাহকের হিসাবে মোট জমার পরিমাণ, কত টাকা উত্তোলন করতে চান এবং অর্থ উত্তোলনের কারণ উল্লেখ করতে হয়েছে।

ব্যাংক সূত্র জানায়, এর আগে ১ সেপ্টেম্বর থেকেই আমানত ফেরত দেওয়ার পরিকল্পনা ছিল। তবে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সময় লাগায় কার্যক্রম এক সপ্তাহ পিছিয়ে ৭ সেপ্টেম্বর থেকে শুরু করা হচ্ছে।

ব্যাংকটির জন্য গত বছর ঘোষিত আমানত ফেরত দেওয়ার স্কিমে সংশোধনী এনে গ্রাহকদের অর্থ পরিশোধের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আজ থেকে ফেরত পাবেন আমানতের মূল টাকা

আপডেট সময় ১০:৫১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে তাদের জমা টাকার মূল অংশ বা প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেরত নিতে পারবেন। আমানত ফেরত পেতে গত ১ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়, যা রোববার (৬ সেপ্টেম্বর) পর্যন্ত চলে। ইতোমধ্যে ছয় দিনে ৭৫ হাজার গ্রাহক আবেদন করেছেন এবং এসব আবেদনে চাওয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৯২৫ কোটি টাকা।

গ্রাহকদের নিজ নিজ শাখা বা উপশাখায় গিয়ে আমানতের অর্থ ফেরতের জন্য আবেদন করতে হয়েছে। আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট শাখা থেকে তা ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।

পরে গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে তা সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে। সেখান থেকেই আবেদনকারীদের আমানতের মূল টাকা ফেরত দেওয়া হবে।

আরও পড়ুন  সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে সীমিত অঙ্কে টাকা উত্তোলনের সুযোগ