ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন: ফায়ার সার্ভিসের তড়িৎ অভিযানে নিয়ন্ত্রণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 2836

ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ৯টার দিকে ভবনের নিচতলার জেনারেটর কক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সকাল ৯টা ৪৬ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে জেনারেটরে স্পার্ক করেই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান, আটক অর্ধশতাধিক

এ বিষয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক জানান, ‘ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো বড় ক্ষতি হয়নি। বর্তমানে জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে এই ধরনের ঘটনায় ভবিষ্যতে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানকে আগুনের হাত থেকে সুরক্ষিত রাখতে আধুনিক অগ্নি-নির্বাপণ ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে সংশ্লিষ্ট মহল থেকে।

নিউজটি শেয়ার করুন

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন: ফায়ার সার্ভিসের তড়িৎ অভিযানে নিয়ন্ত্রণ

আপডেট সময় ০৫:১৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ৯টার দিকে ভবনের নিচতলার জেনারেটর কক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সকাল ৯টা ৪৬ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে জেনারেটরে স্পার্ক করেই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ১৪ কোটির অবৈধ জাল ও পলিথিন জব্দ