ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 0

ছবি সংগৃহীত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিম উদ্দিন ও আবু সাদিক কায়েমের নাম জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমের কাছে এ তথ্য জানান। তবে প্রার্থীদের আনুষ্ঠানিক ঘোষণা পরে দেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন  নবাবগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, জামায়াত কর্মী গুরুতর আহত

রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনমুখী দল হিসেবে স্থানীয় সরকার নির্বাচনের জন্য সাংগঠনিক প্রস্তুতি নিয়েছে।
দেশের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনগুলোতে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অনেক এলাকায় অভ্যন্তরীণভাবে প্রার্থীও ঘোষণা করা হয়েছে।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনেও জামায়াত অংশ নেবে জানিয়ে তিনি বলেন, সাংগঠনিকভাবে দুই সিটির জন্য প্রার্থী মনোনীত করা হয়েছে। সময়মতো আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে। এরই মধ্যে ঢাকা উত্তরে সেলিম উদ্দিন এবং দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

জামায়াতের তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দলটির ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার আমির এবং দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য।

মোহাম্মদ সেলিম উদ্দিন এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে জামায়াতে ইসলামীতে যুক্ত হয়ে দলটির সাংগঠনিক দায়িত্বে আসেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) জামায়াতের প্রার্থী করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমকে।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করেন সাদিক কায়েম। পরে ২০২৫ সালের সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন।

এর আগে ২০২৪ সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সাদিক কায়েম। পরবর্তীতে সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

আপডেট সময় ১০:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিম উদ্দিন ও আবু সাদিক কায়েমের নাম জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমের কাছে এ তথ্য জানান। তবে প্রার্থীদের আনুষ্ঠানিক ঘোষণা পরে দেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন  জামায়াতসহ ৮ দলের হুঁশিয়ারি,দাবি না মানলে আন্দোলন তীব্র হবে