ঢাকা ১২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

জামায়াতের সেই এমপিকে ওভেন দেওয়ার প্রস্তাব পার্থর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 104

ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা দেওয়ার দাবি ঘিরে জাতীয় সংসদে আলোচনা ও পাল্টা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমানকে ব্যক্তিগতভাবে মাইক্রোওভেন দেওয়ার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে ওয়াশিং মেশিন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্দা দেওয়ার অনুরোধ জানান।

বৃহস্পতিবার, ১৮ জুন জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে আন্দালিভ রহমান পার্থ এসব কথা বলেন।

এর আগে বুধবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে জামায়াতের সংসদ সদস্য মিজানুর রহমান সংসদ সদস্যদের বরাদ্দকৃত আবাসনে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা দেওয়ার দাবি তুলেছিলেন।

আরও পড়ুন  স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করে না জামায়াত: ডা. তাহের

বিষয়টি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে পার্থ বলেন, সংসদ সদস্যদের এ ধরনের দাবি জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে তার কাছে প্রতিক্রিয়া এসেছে এবং তিনি তা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, বর্তমান সংসদ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর প্রতিষ্ঠিত হয়েছে এবং সংসদ সদস্যদের উচিত জনগণের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে তুলে ধরা। তার মতে, সংসদ সদস্যদের আবাসিক সুবিধাসংক্রান্ত বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা জনসাধারণের কাছে ভিন্ন বার্তা দিতে পারে।

তিনি আরও বলেন, যদি সংশ্লিষ্ট সংসদ সদস্যের মাইক্রোওভেন বা পর্দার প্রয়োজন হয়, তাহলে তিনি ব্যক্তিগতভাবে তা দিতে প্রস্তুত আছেন। একই বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীকে ওয়াশিং মেশিন দেওয়ার অনুরোধও জানান।

পার্থর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্য নিজের জন্য নয়, বরং সংসদের বরাদ্দকৃত ভবনে বসবাসকারী সদস্যদের সুবিধার কথা বিবেচনায় এনে বিষয়টি উত্থাপন করেছিলেন।

স্পিকার বলেন, বাজেট অধিবেশনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা যায় এবং একজন সদস্য তার সুবিধা-অসুবিধার বিষয়ও তুলে ধরতে পারেন। যদিও বিষয়টি সংসদে না বললেও চলত, তবে এটিকে গুরুতর কোনো অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই।

তিনি আরও বলেন, সংসদ সদস্যদের প্রয়োজনীয় আসবাবপত্র ও অন্যান্য সুবিধা নিয়ে কাজ করার জন্য সংসদীয় কমিটি রয়েছে। এ ধরনের বিষয় সংশ্লিষ্ট কমিটির কাছে উত্থাপন করলে সমাধানের সুযোগ থাকে।

আন্দালিভ রহমান পার্থকে উদ্দেশ করে স্পিকার বলেন, যেভাবে তিনি একজন সদস্যকে ব্যক্তিগতভাবে কিছু দেওয়ার প্রস্তাব দিয়েছেন, সেটি সংশ্লিষ্ট সদস্যের জন্য অসম্মানজনক মনে হতে পারে। তাই বিষয়টি নিয়ে অতিরিক্ত বিতর্ক না করাই সমীচীন।

পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও এ বিষয়ে বক্তব্য দেন। তিনি বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্য সবার জন্যই বিষয়টি উত্থাপন করেছিলেন। তার মতে, সংসদে বক্তব্য দেওয়ার সময় কোনো সদস্যের সম্মানে আঘাত লাগে এমন মন্তব্য পরিহার করা উচিত।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সংসদ সদস্যরা এ ধরনের বিষয়ে আরও সতর্কতা ও সংযমের পরিচয় দেবেন।

নিউজটি শেয়ার করুন

জামায়াতের সেই এমপিকে ওভেন দেওয়ার প্রস্তাব পার্থর

আপডেট সময় ০৬:২৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬