ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

দুর্নীতির মামলায় জি কে শামীমের সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড, খালাস পেয়েছেন মা, বাজেয়াপ্ত ২৯৭ কোটি টাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 527

ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগে আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে সাড়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন।

আরও পড়ুন  ভোট কারচুপির ছক? জামায়াত নেতার নির্দেশে সিল তৈরি—মামলা ও বহিষ্কারে উত্তাল রাজনীতি

রায়ে আদালত জি কে শামীমের জব্দ করা ২৯৭ কোটি টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। তবে মামলার অপর আসামি তার মা আয়েশা আক্তারকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়।

২০১৯ সালের ২১ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করে। মামলার বাদী ছিলেন দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন।

দীর্ঘ তদন্ত শেষে ২০২১ সালের ১৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ২০২২ সালের ১৮ অক্টোবর আদালত তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন।

মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল গত ১৭ ফেব্রুয়ারি। তবে ওই সময় জি কে শামীমের মা পলাতক থাকায় রায় পিছিয়ে যায়। পরবর্তীতে তিনি আত্মসমর্পণ করে জামিন পান। এ সময় আসামিপক্ষ মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে।

আদালতে নতুন করে সাক্ষ্য ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২০ মার্চ রায়ের তারিখ নির্ধারণ করা হয় এবং বৃহস্পতিবার তা ঘোষণা করা হয়।

উল্লেখ্য, এক সময় রাজউকের প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত জি কে শামীম বিতর্কিত কর্মকাণ্ড ও বিপুল পরিমাণ অর্থসম্পদের কারণে দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে ছিলেন। এবার আইনের মুখোমুখি হয়ে অবশেষে সাজা পেলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

দুর্নীতির মামলায় জি কে শামীমের সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড, খালাস পেয়েছেন মা, বাজেয়াপ্ত ২৯৭ কোটি টাকা

আপডেট সময় ০৪:৫৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগে আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে সাড়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন।

আরও পড়ুন  দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের না বলুন, যারা ওদের পক্ষে তাঁদের বয়কট করুন: নাহিদ ইসলাম