ঢাকা ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

তদন্তে সাফল্য, নিখোঁজ রিফাতকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো উত্তরখান থানা পুলিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 439

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরখান থেকে নিখোঁজ হওয়া রাকিবুল ইসলাম রিফাত (১২) অবশেষে উদ্ধার হয়েছে। দীর্ঘ এক মাস পর তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরখান থানা।

রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল আনুমানিক ৩:৩০টার দিকে উত্তরখানের কাঁচকুড়া এলাকা থেকে রিফাতকে উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন  পাঠ্যপুস্তক থেকে 'আদিবাসী' শব্দ বাদ দেওয়ার প্রতিবাদে সংঘর্ষে উত্তপ্ত ঢাকা

উত্তরখান থানা সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি সকাল ১০টার দিকে উত্তরখানের মাজার রোডের বাসা থেকে বের হয় রিফাত। কিন্তু সেদিন আর ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় তার বাবা মো. রুবেল মিয়া ১৭ জানুয়ারি উত্তরখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির পর পুলিশ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় রিফাতের অবস্থান চিহ্নিত করা হয় এবং রবিবার উত্তরখানের কাঁচকুড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রিফাত অভিমান করে বাসা ছেড়ে চলে গিয়েছিল এবং এতদিন এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিল। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

উদ্ধারের পর রিফাতকে তার বাবার হেফাজতে দেওয়া হয়েছে। ছেলেকে ফিরে পেয়ে পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং উত্তরখান থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

তদন্তে সাফল্য, নিখোঁজ রিফাতকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো উত্তরখান থানা পুলিশ

আপডেট সময় ১০:২৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

রাজধানীর উত্তরখান থেকে নিখোঁজ হওয়া রাকিবুল ইসলাম রিফাত (১২) অবশেষে উদ্ধার হয়েছে। দীর্ঘ এক মাস পর তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরখান থানা।

রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল আনুমানিক ৩:৩০টার দিকে উত্তরখানের কাঁচকুড়া এলাকা থেকে রিফাতকে উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন  চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী শাকিলকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ