ঢাকা ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ভুয়া মেজর-কর্নেলের পরিচয়ে প্রতারণা, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

বাগেরহাটের মোংলায় র‌্যাব ও সেনাবাহিনীর ভুয়া মেজর-কর্নেলসহ প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে পারভেজ ব্যাপারী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পিরোজপুরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগও রয়েছে।

সোমবার দুপুরে মোংলা পৌর মার্কেটের বিপরীতে একটি মিষ্টির দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পারভেজ খুলনা সদরের বয়রা ২৩ নম্বর রোড এলাকার সাখাওয়াত ব্যাপারীর ছেলে।

আরও পড়ুন  মুসাব্বির হত্যা মামলায় প্রধান শুটারসহ ৩ জন গ্রেপ্তার

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় নিজের পরিচয় পরিবর্তন করে পারভেজ নিজেকে র‌্যাবসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে উপস্থাপন করতেন। এ পরিচয়ের সূত্র ধরে পিরোজপুরের এক স্কুলপড়ুয়া কিশোরীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

একপর্যায়ে ওই কিশোরীকে বিয়ের কথা বলে একটি কথিত বিয়ের আয়োজন করেন পারভেজ। এরপর দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মামলার এজাহারে আরও বলা হয়েছে, বিভিন্ন জায়গায় তারা স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থান ও রাতযাপন করতেন।
পরবর্তীতে পারভেজের কথিত পরিচয় ও প্রতারণার বিষয়টি কিশোরীর পরিবারের সদস্যদের কাছে প্রকাশ পায়। এরপর ভুক্তভোগীর মা নিলুফা বেগম বাদী হয়ে পিরোজপুরের কাউখালী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।
মামলা দায়েরের পর পারভেজ খুলনা ছেড়ে মোংলায় এসে আত্মগোপন করেন। পরে মামলার তদন্তের অংশ হিসেবে মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ।
কাউখালী থানার এসআই মহিউদ্দিন, এএসআই খায়রুল হাসানসহ পুলিশের একটি দল মোংলা থানা পুলিশের সহায়তায় সোমবার দুপুরে মোংলা পৌরশহরের ওই মিষ্টির দোকানের সামনে অভিযান চালিয়ে পারভেজকে গ্রেপ্তার করে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ মোংলা থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে পারভেজকে আটক করে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পিরোজপুরে নেওয়ার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা রওনা হন।

ওসি আরও জানান, ধর্ষণের মামলা ছাড়াও পারভেজের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে একই ধরনের প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ভুয়া মেজর-কর্নেলের পরিচয়ে প্রতারণা, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৫৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটের মোংলায় র‌্যাব ও সেনাবাহিনীর ভুয়া মেজর-কর্নেলসহ প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে পারভেজ ব্যাপারী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পিরোজপুরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগও রয়েছে।

সোমবার দুপুরে মোংলা পৌর মার্কেটের বিপরীতে একটি মিষ্টির দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পারভেজ খুলনা সদরের বয়রা ২৩ নম্বর রোড এলাকার সাখাওয়াত ব্যাপারীর ছেলে।

আরও পড়ুন  যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার