নতুন গুম আইন বিচারব্যবস্থার মাইলফলক হয়ে থাকবে: চিফ প্রসিকিউটর
- আপডেট সময় ০১:১২:১০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 25
বাংলাদেশের বিচারব্যবস্থায় নতুন গুম আইন মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
আমিনুল ইসলাম বলেন, ব্যাপকমাত্রায় বিস্তৃত ও পদ্ধতিগত গুমের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে।
তিনি জানান, ট্রাইব্যুনালে থাকা গুমের মামলাগুলো নিয়ে বর্তমানে পর্যালোচনা চলছে। যেসব মামলা ব্যাপকমাত্রায় বিস্তৃত ও পদ্ধতিগত গুমের আওতায় পড়ে না, সেগুলো বিচারিক আদালতে স্থানান্তর করা হবে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত যেসব আসামির সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, সেসব সম্পদ কোন প্রক্রিয়ায় জব্দ করা হবে, তা নিয়েও পর্যালোচনা চলছে।
শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন কি না, এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, নির্ধারিত সময় পার হয়ে গেলে আপিল করার কোনো সুযোগ নেই। ফলে শেখ হাসিনাও আপিল করার সুযোগ পাবেন না।

























