ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে বাদ আজিজ খান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে এবার বাদ পড়েছেন বাংলাদেশের ব্যবসায়ী ও সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। টানা আট বছর এই তালিকায় থাকার পর ২০২৬ সালের তালিকায় জায়গা হয়নি তার।

গত বুধবার (২ সেপ্টেম্বর) মার্কিন সাময়িকী ফোর্বস সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর ২০২৬ সালের তালিকা প্রকাশ করে। এতে গত বছর ৪৯তম অবস্থানে থাকা আজিজ খানের নাম পাওয়া যায়নি।

সাম্প্রতিক বছরগুলোতে তালিকায় তার অবস্থান ধীরে ধীরে নিচে নেমেছে। ২০২৪ সালে তিনি ৪৩তম এবং ২০২৩ সালে ৪১তম অবস্থানে ছিলেন। এর আগে ২০২২ সালে তার অবস্থান ছিল ৪২তম।

আরও পড়ুন  ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হলো

বাংলাদেশে জন্ম নেওয়া আজিজ খান ২০১৮ সালে প্রথমবার ফোর্বসের সিঙ্গাপুরের ধনীদের তালিকায় জায়গা করে নেন। সে সময় তার আনুমানিক সম্পদের পরিমাণ ছিল ৯১০ মিলিয়ন ডলার। ২০২৫ সালে তার সম্পদের মূল্য ছিল প্রায় ১.১ বিলিয়ন ডলার। তবে ২০২৬ সালের হিসাবে তা কমে দাঁড়িয়েছে প্রায় ১ বিলিয়ন ডলারে।

ফোর্বসের এবারের তালিকায় প্রবেশের জন্য সম্পদের ন্যূনতম সীমা ছিল ১ বিলিয়ন ডলারের বেশি। ফলে সীমার তুলনায় সামান্য ঘাটতি থাকায় আজিজ খান শীর্ষ ৫০-এর তালিকা থেকে ছিটকে পড়েছেন।

সিঙ্গাপুরের নাগরিক ও বাসিন্দা আজিজ খান বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠী সামিট গ্রুপের চেয়ারম্যান। বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসাই তার সম্পদের অন্যতম প্রধান উৎস। বাংলাদেশে সামিট গ্রুপ বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বন্দর, ফাইবার অপটিকস ও আবাসন খাতেও ব্যবসা পরিচালনা করছে। জাপানের জ্বালানি প্রতিষ্ঠান জেইআরএ সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ারের মালিক।

ফোর্বসের হিসাবে, ২০২৬ সালে সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ব্যক্তি ও পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৩৯ বিলিয়ন ডলার। এই সম্পদের হিসাব নির্ধারণে শেয়ার মালিকানা, আর্থিক তথ্য, শেয়ারবাজারের মূল্য এবং বিনিময় হার বিবেচনা করা হয়েছে। মূল্যায়নে ১৪ আগস্টের বাজারদর ব্যবহার করা হয়েছে।

এবারের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো স্যাভেরিন। তার আনুমানিক সম্পদের পরিমাণ ৩২.৯ বিলিয়ন ডলার। ১৬.১ বিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন কুয়েক লেং বেং ও তার পরিবার। আর ১৪.৩ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে রবার্ট ও ফিলিপ এনজি রয়েছেন তৃতীয় স্থানে।

তবে সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে বাদ পড়লেও আজিজ খান এখনো ফোর্বসের বিলিয়নিয়ারদের পৃথক তালিকায় রয়েছেন। সেখানে তার সম্পদের মূল্য প্রায় ১ বিলিয়ন ডলার দেখানো হয়েছে।

সূত্র: ফোর্বস

নিউজটি শেয়ার করুন

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে বাদ আজিজ খান

আপডেট সময় ০৬:৫৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে এবার বাদ পড়েছেন বাংলাদেশের ব্যবসায়ী ও সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। টানা আট বছর এই তালিকায় থাকার পর ২০২৬ সালের তালিকায় জায়গা হয়নি তার।

গত বুধবার (২ সেপ্টেম্বর) মার্কিন সাময়িকী ফোর্বস সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর ২০২৬ সালের তালিকা প্রকাশ করে। এতে গত বছর ৪৯তম অবস্থানে থাকা আজিজ খানের নাম পাওয়া যায়নি।

সাম্প্রতিক বছরগুলোতে তালিকায় তার অবস্থান ধীরে ধীরে নিচে নেমেছে। ২০২৪ সালে তিনি ৪৩তম এবং ২০২৩ সালে ৪১তম অবস্থানে ছিলেন। এর আগে ২০২২ সালে তার অবস্থান ছিল ৪২তম।

আরও পড়ুন  সিঙ্গাপুরে সাধারণ নির্বাচনে টানা ১৪তম বার ক্ষমতায় পিএপি