ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের অভিযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এখন এর প্রভাবের দায় পুরো বিশ্বের ওপর চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

ইসমাইল বাঘাই বলেন, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর আগে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত ছিল। তবে হামলার পর বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হয়েছে, ট্যাংকার চলাচল বন্ধ হয়েছে এবং জ্বালানির দাম বেড়েছে।

আরও পড়ুন  অভিবাসন নীতির আওতায় ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ইরানের এই মুখপাত্রের অভিযোগ, ওয়াশিংটন নিজেদের তৈরি সংকটের দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করছে। তার দাবি, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেও এর অর্থনৈতিক মূল্য দিতে হচ্ছে পুরো বিশ্বকে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করেছে, অথচ এখন সেই যুদ্ধের ক্ষতিপূরণ পুরো বিশ্বকে দিতে হবে—এটি সম্পূর্ণ অযৌক্তিক।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে অস্থিরতা তৈরি হলে তেলের সরবরাহ ও দামসহ আন্তর্জাতিক বাণিজ্যে এর প্রভাব পড়ে। সম্প্রতি এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমেছে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের অভিযোগ

আপডেট সময় ০৭:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এখন এর প্রভাবের দায় পুরো বিশ্বের ওপর চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

ইসমাইল বাঘাই বলেন, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর আগে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত ছিল। তবে হামলার পর বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হয়েছে, ট্যাংকার চলাচল বন্ধ হয়েছে এবং জ্বালানির দাম বেড়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে বিশেষ বাহিনী গঠন করতে চলেছে ট্রাম্প