ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
জুয়ায় গ্রাহকের টাকা হারিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই চীন সফরে সম্পর্কের নতুন দিগন্ত দেখছেন ইসমাইল জবিউল্লাহ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা: প্রবাসীকল্যাণমন্ত্রী ফুটপাত দখলের চেষ্টা হলে জনগণকে নিয়ে প্রতিরোধ: ডিএনসিসি প্রশাসক দিল্লিতে বিক্ষোভের আগে দুই স্টেশনে ট্রেন বন্ধ তানজিদের ৮৩ রানে দাপুটে শুরু বাংলাদেশের আওয়ামী সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে: ট্রাম্প আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাঈমসহ তিন স্পিনার

চট্টগ্রামে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ কারবারি সোহেল আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 239

ছবি সংগৃহীত

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ মো. সোহেল চৌধুরী (৪০) নামে এক পেশাদার জাল নোট কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থানার অক্সিজেন পাঠানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন  নাঈমকে হেনস্তার অভিযোগে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন পাঠানপাড়া এলাকার আহমদিয়া হাউজিং সোসাইটির জাহানারা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে কয়েকজন জাল নোট ব্যবসায়ী বিভিন্ন দেশের জাল মুদ্রা মজুত রেখে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. সোহেল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তিনি ফটিকছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

এসময় তার কাছ থেকে ৭৪ হাজার ৫০০ নকল ভারতীয় রুপি, ১০০ নকল সংযুক্ত আরব আমিরাতের দিরহাম এবং ১ হাজার ৭০০ নকল মার্কিন ডলার জব্দ করা হয়। র‌্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে জাল মুদ্রা সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত জাল মুদ্রা সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ কারবারি সোহেল আটক

আপডেট সময় ০৪:০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ মো. সোহেল চৌধুরী (৪০) নামে এক পেশাদার জাল নোট কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থানার অক্সিজেন পাঠানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন  হাদিকে গুলি: প্রধান আসামি ফয়সালের বাবা–মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার