ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ ৯ জনের অবস্থা আশঙ্কাজনক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০২:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 210

ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

সোমবার ভোরে হালিশহর এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামে ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  তারেক রহমান চট্টগ্রাম যাচ্ছেন ১৮ জানুয়ারি

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ভোরের দিকে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা নারী ও শিশুসহ একাধিক ব্যক্তি দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল–এ নেওয়া হয়।

হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ বলেন, দগ্ধদের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রানী ও পাখি নামে দুই নারী এবং সাখাওয়াত নামে এক ব্যক্তির শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া একজনের শরীরের ৮০ শতাংশ, একজনের ৪৫ শতাংশ এবং অন্যদের শরীরের ২০ থেকে ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ঘটনার পর ভবনটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ ৯ জনের অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় ১২:০২:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

সোমবার ভোরে হালিশহর এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামে ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  এইডস ঝুঁকিতে দেশ: চট্টগ্রামে নতুন রোগী ৭৫