ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

স্ত্রীর মুখে গরম ডাল, মামলায় স্বামী কারাগারে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 24

ছবি সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে স্ত্রীর মুখে রান্না করা গরম ডাল ছুড়ে মারার অভিযোগে ওবায়দুল ওরফে ডিজে ওবায়দুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে নারী নির্যাতনের মামলায় বুধবার (১৬ সেপ্টেম্বর) তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনাটি মাদারগঞ্জ পৌরসভার জোনাইল গ্রামে ঘটেছে বলে অভিযোগ। ভুক্তভোগী রিক্তা আক্তার জানান, কয়েক বছর আগে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল বীর গোপালপুর গ্রামের তোতা মিয়ার ছেলে ওবায়দুলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে।

আরও পড়ুন  তোফাজ্জল হত্যা মামলা: ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে চার্জশিট

রিক্তার ভাষ্য, গত বছর বৈদ্যুতিক দুর্ঘটনায় ওবায়দুলের একটি হাত ক্ষতিগ্রস্ত হলে তিনি তার চিকিৎসায় পাশে ছিলেন। পরে ওবায়দুল সুস্থ হয়ে ওঠেন।

রিক্তা আক্তারের অভিযোগ, স্বামী টিকটক ও পরকীয়ায় জড়িয়ে পড়ার বিষয়ে তিনি প্রতিবাদ করলে কয়েক মাস আগে রান্না করা গরম ডাল তার মুখে ছুড়ে মারা হয়। এতে তার মুখ গুরুতরভাবে দগ্ধ হয় এবং চিকিৎসা নেওয়ার পরও মুখের আকৃতি আগের অবস্থায় ফেরেনি বলে দাবি করেন তিনি।

তার আরও অভিযোগ, এরপরও স্বামী তার ওপর নির্যাতন চালিয়ে যান এবং অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। গত সপ্তাহে তাকে তালাক দেওয়া হয়।

এ ঘটনায় রিক্তা আক্তার নারী নির্যাতনের মামলা করেন। মামলার পর মাদারগঞ্জ মডেল থানার পুলিশ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ওবায়দুলকে গ্রেপ্তার করে। পরদিন বুধবার তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারের পর ওবায়দুল দাবি করেন, তার স্ত্রীর মৃগীরোগ রয়েছে। কাজ করার সময় মৃগীরোগের সমস্যা হলে তিনি গরম পানিতে পড়ে যান। স্ত্রীর চিকিৎসার সব খরচ তিনিই বহন করেছেন বলেও দাবি করেন তিনি।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহসীষ রায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

স্ত্রীর মুখে গরম ডাল, মামলায় স্বামী কারাগারে

আপডেট সময় ০৬:০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরের মাদারগঞ্জে স্ত্রীর মুখে রান্না করা গরম ডাল ছুড়ে মারার অভিযোগে ওবায়দুল ওরফে ডিজে ওবায়দুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে নারী নির্যাতনের মামলায় বুধবার (১৬ সেপ্টেম্বর) তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনাটি মাদারগঞ্জ পৌরসভার জোনাইল গ্রামে ঘটেছে বলে অভিযোগ। ভুক্তভোগী রিক্তা আক্তার জানান, কয়েক বছর আগে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল বীর গোপালপুর গ্রামের তোতা মিয়ার ছেলে ওবায়দুলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে।

আরও পড়ুন  অবৈধ শিক্ষক নিয়োগ: যবিপ্রবির সাবেক দুই ভিসিসহ চার শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা