ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সাভারে অস্ত্র ও গুলিসহ তিন যুবক গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 50

ছবি: সংগৃহীত

সাভারের পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তিন যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাভার মডেল থানার আওতাধীন পশ্চিম রাজাশন পালোয়ানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. হোসেন (২২), পিয়াল (২২) ও ইমন (২৪)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম রাজাশন পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালায় সাভার মডেল থানার একটি দল। এসআই আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে এসআই আব্দুর রহমান ভূঁইয়া, এএসআই নেছার এবং এএসআই কামাল বাশার অংশ নেন।

আরও পড়ুন  ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, প্রধান অভিযুক্তসহ গ্রেফতার ৭

অভিযান পরিচালনার সময় ওমর পালোয়ানের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষে তিন যুবকের অবস্থান শনাক্ত করে পুলিশ। সেখান থেকে তাদের আটক করার পর দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি (অ্যামিনেশন) পাওয়া যায়।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সাভারে অস্ত্র ও গুলিসহ তিন যুবক গ্রেফতার

আপডেট সময় ১১:৩৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সাভারের পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তিন যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাভার মডেল থানার আওতাধীন পশ্চিম রাজাশন পালোয়ানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. হোসেন (২২), পিয়াল (২২) ও ইমন (২৪)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম রাজাশন পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালায় সাভার মডেল থানার একটি দল। এসআই আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে এসআই আব্দুর রহমান ভূঁইয়া, এএসআই নেছার এবং এএসআই কামাল বাশার অংশ নেন।

আরও পড়ুন  মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে ভাইরাল আলভিসহ ৪ জন গ্রেফতার