ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
দেবীদ্বারের বিভিন্ন এলাকায় অভিযান, কিশোর গ্যাং সন্দেহে আটক ২০ রোহিঙ্গা সংকটের উৎপত্তি ও সমাধান মিয়ানমারেই: তারেক রহমান এক কোটি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে কাজ করছে সরকার: নুরুল হক নুর ৩৮ দিনের সাইকেলযাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা অনলাইনে হুংকার দিয়ে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী বনশ্রী-আফতাব নগরে ২ নম্বর স্টিল ফুটব্রিজ চালু মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় মামা ওবায়দুর কারাগারে মেটাকে ঢাকায় অফিস খোলার আহ্বান শামা ওবায়েদের রাবি স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি চান শিক্ষার্থীরা বিদায়ী ম্যাচে সোনালি ‘১০’, মেসির বিশেষ জার্সিতে চমক

দেবীদ্বারের বিভিন্ন এলাকায় অভিযান, কিশোর গ্যাং সন্দেহে আটক ২০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 1

ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ২০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

পুলিশ জানায়, দেবীদ্বার পৌরসভা, জাফরগঞ্জ, মোহনপুর, বরকামতা, এলাহাবাদ ও গুনাইঘর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন গ্রামে এ অভিযান চালানো হয়। দেবীদ্বার থানা পুলিশের একাধিক টিম অভিযানে অংশ নেয়।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

আরও পড়ুন  দুর্নীতির দায়ে আটক ফরাসী ডানপন্থী দলের নেত্রী, প্রেসিডেন্ট হবার স্বপ্নও শেষ

ওসি জানান, কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে উপজেলার বিভিন্ন স্থান থেকে ২০ জনকে আটক করা হয়েছে। তাদের কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক সবাই অপ্রাপ্তবয়স্ক বলেও জানান তিনি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাতের বিভিন্ন সময়ে অলিগলিতে আড্ডা দেওয়া, মোটরসাইকেল নিয়ে অতিরিক্ত গতিতে চলাচল এবং মোবাইল ফোনে গেম খেলার সময় তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে আটক ব্যক্তিদের পরিচয় এবং সংশ্লিষ্টতার বিষয়টি যাচাই করা হবে। এরপর তদন্তের ফলাফলের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

দেবীদ্বারের বিভিন্ন এলাকায় অভিযান, কিশোর গ্যাং সন্দেহে আটক ২০

আপডেট সময় ০২:১৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ২০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

পুলিশ জানায়, দেবীদ্বার পৌরসভা, জাফরগঞ্জ, মোহনপুর, বরকামতা, এলাহাবাদ ও গুনাইঘর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন গ্রামে এ অভিযান চালানো হয়। দেবীদ্বার থানা পুলিশের একাধিক টিম অভিযানে অংশ নেয়।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

আরও পড়ুন  নেশার টাকা যোগাতে ৩ মাসের সন্তানকে বিক্রি, বাবা আটক