ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পারমাণবিক যুদ্ধ এড়াতে একমত ট্রাম্প-শি-পুতিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 29

ছবি: সংগৃহীত

পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কমানো এবং বৈশ্বিক নিরাপত্তা জোরদারে একমত হয়েছেন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতারা। চীনের শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৈঠকে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি হ্রাস, জাতিসংঘের সংস্কার এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখাসহ আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

পারমাণবিক অস্ত্রের হুমকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেন তিন নেতা। আলোচনায় তাঁরা একমত হন, পারমাণবিক যুদ্ধে কোনো পক্ষেরই বিজয়ী হওয়ার সুযোগ নেই। তাই বিশ্ববাসীর স্বার্থে এ ধরনের ধ্বংসাত্মক যুদ্ধ এড়িয়ে চলা প্রয়োজন।

আরও পড়ুন  পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রস্তাব, তেহরানের ‘অবিশ্বাস’ স্পষ্ট

বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বৃহৎ শক্তিগুলোর মধ্যে সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ক্ষমতার সম্ভাব্য অপব্যবহার রোধের বিষয়টি গুরুত্ব পায়।

তিন নেতার এই বৈঠকে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি মোকাবিলা এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় রাখতে বড় শক্তিগুলোর পারস্পরিক সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

পারমাণবিক যুদ্ধ এড়াতে একমত ট্রাম্প-শি-পুতিন

আপডেট সময় ০৭:২৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কমানো এবং বৈশ্বিক নিরাপত্তা জোরদারে একমত হয়েছেন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতারা। চীনের শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৈঠকে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি হ্রাস, জাতিসংঘের সংস্কার এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখাসহ আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

পারমাণবিক অস্ত্রের হুমকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেন তিন নেতা। আলোচনায় তাঁরা একমত হন, পারমাণবিক যুদ্ধে কোনো পক্ষেরই বিজয়ী হওয়ার সুযোগ নেই। তাই বিশ্ববাসীর স্বার্থে এ ধরনের ধ্বংসাত্মক যুদ্ধ এড়িয়ে চলা প্রয়োজন।

আরও পড়ুন  পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের