ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

উর্ধ্বমুখী কিশোর অপরাধ! মাত্র ২ বছরে গ্যাং সংখ্যা বাড়ল ৩৭% 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 385

ছবি সংগৃহীত

বাংলাদেশে কিশোর গ্যাং এখন আর শুধু মহল্লার আড্ডায় সীমাবদ্ধ নয়, বরং তারা রীতিমতো সংঘবদ্ধ অপরাধচক্রে রূপ নিচ্ছে। হত্যা, মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি থেকে শুরু করে জমি দখলের মতো গুরুতর অপরাধেও যুক্ত হচ্ছে তারা। বিগত দুই বছরে কিশোর গ্যাংয়ের সংখ্যা বেড়েছে প্রায় ৩৭ শতাংশ, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় হুমকি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে বর্তমানে কিশোর গ্যাংয়ের সংখ্যা ২৩৭টি, যেখানে দুই বছর আগেও ছিল ১৭৩টি। সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় আড়াই হাজারে, যা পূর্বের তুলনায় দ্বিগুণ।

আরও পড়ুন  ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ

এই গ্যাংগুলোর সদস্যদের বয়স সাধারণত ১২ থেকে ২২ বছরের মধ্যে। ইন্টারন্যাশনাল জার্নাল অব ল ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যানিটিজের গবেষণায় উঠে এসেছে, ১২-১৬ বছর বয়সী শিশুদের মধ্যে অপরাধপ্রবণতা ছয় বছরে ৩৬ শতাংশ বেড়েছে। একই ধারায় জেইটিআইআর-এর গবেষণাও বলছে, নগর এলাকায় শিশুদের ৭৫ শতাংশই কোনো না কোনো অপরাধের সঙ্গে জড়িত।

তাদের অপরাধের ধরনও নানাবিধ মাদকাসক্তি, চুরি, অস্ত্র বহন, ধর্ষণ, হত্যা, এমনকি চাঁদাবাজিতেও সক্রিয়। পল্লবী, মিরপুর, তেজগাঁও, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় এদের দৌরাত্ম্য স্পষ্ট। একাধিক কিশোর রয়েছে যাদের নামে একাধিক মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও অভিযোগ রয়েছে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র আইন প্রয়োগ করে এ সমস্যার সমাধান সম্ভব নয়। কিশোররা অনেক সময় অপরাধীদের ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। সামাজিক মূল্যবোধের অবক্ষয়, দরিদ্রতা, পারিবারিক অবহেলা এবং শিক্ষার অভাব তাদের অপরাধের দিকে ঠেলে দিচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান মনে করেন, “এ সমস্যার সমাধানে পরিবার, সমাজ, সরকার এবং বেসরকারি সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে। কিশোরদের শাস্তির চাইতে পুনর্বাসনে গুরুত্ব দিতে হবে।”

সরকারি নীতিনির্ধারক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজকেও সচেতন হতে হবে। গবেষণা, পর্যবেক্ষণ ও মনো-সামাজিক সহায়তা বাড়িয়ে কিশোরদের অপরাধ থেকে দূরে রাখাই হতে পারে একমাত্র পথ। নয়তো আজকের এই অবহেলিত কিশোরদের হাতেই তৈরি হবে আগামী দিনের অপরাধজগত।

নিউজটি শেয়ার করুন

উর্ধ্বমুখী কিশোর অপরাধ! মাত্র ২ বছরে গ্যাং সংখ্যা বাড়ল ৩৭% 

আপডেট সময় ১১:৩২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

বাংলাদেশে কিশোর গ্যাং এখন আর শুধু মহল্লার আড্ডায় সীমাবদ্ধ নয়, বরং তারা রীতিমতো সংঘবদ্ধ অপরাধচক্রে রূপ নিচ্ছে। হত্যা, মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি থেকে শুরু করে জমি দখলের মতো গুরুতর অপরাধেও যুক্ত হচ্ছে তারা। বিগত দুই বছরে কিশোর গ্যাংয়ের সংখ্যা বেড়েছে প্রায় ৩৭ শতাংশ, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় হুমকি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে বর্তমানে কিশোর গ্যাংয়ের সংখ্যা ২৩৭টি, যেখানে দুই বছর আগেও ছিল ১৭৩টি। সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় আড়াই হাজারে, যা পূর্বের তুলনায় দ্বিগুণ।

আরও পড়ুন  ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করে অবৈধ অভিবাসন রুখতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা