ঢাকা ১২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 26

ছবি সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ আমানত সেতু পার হয়ে একটি কাভার্ডভ্যান কলেজ বাজার এলাকায় ইউটার্ন নেওয়ার সময় উখিয়া থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ দুজন মারা যান।

আরও পড়ুন  মুন্সীগঞ্জে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষ: ২ জন নিহত, আহত ১

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

কর্ণফুলী থানার ওসি নুর আহমেদ চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৪

আপডেট সময় ১১:২০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ আমানত সেতু পার হয়ে একটি কাভার্ডভ্যান কলেজ বাজার এলাকায় ইউটার্ন নেওয়ার সময় উখিয়া থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ দুজন মারা যান।

আরও পড়ুন  কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪