ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 27

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সমুদ্র উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন  ৭ থেকে ১০ এপ্রিল দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; কেমন থাকবে আপনার এলাকার আবহাওয়া

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তিত হতে পারে।

এদিকে ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে। বুধবার (২৮ অক্টোবর) সূর্যোদয় হবে ভোর ৬টা ২ মিনিটে।

নিউজটি শেয়ার করুন

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় ১০:১৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সমুদ্র উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন  বঙ্গোপসাগরের লঘুচাপে উপকূলে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা