ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ৩০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 98

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাওনা সুদের টাকা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে মো. হাদিম নামে একজন নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের বাসিন্দা খাদেম মোল্লার কাছে সুদের এক লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করেন। তবে ওই টাকা দিতে অস্বীকৃতি জানানো হলে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

একপর্যায়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কালিকচ্ছ বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে উভয় পক্ষ সংঘর্ষে অংশ নেয়। এতে মো. হাদিম নিহত হন এবং অন্তত ৩০ জন আহত হন।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ায় টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের সবার পরিচয় জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ৩০

আপডেট সময় ০৮:৫৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাওনা সুদের টাকা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে মো. হাদিম নামে একজন নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের বাসিন্দা খাদেম মোল্লার কাছে সুদের এক লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করেন। তবে ওই টাকা দিতে অস্বীকৃতি জানানো হলে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

একপর্যায়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কালিকচ্ছ বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে উভয় পক্ষ সংঘর্ষে অংশ নেয়। এতে মো. হাদিম নিহত হন এবং অন্তত ৩০ জন আহত হন।

আরও পড়ুন  মুন্সীগঞ্জে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষ: ২ জন নিহত, আহত ১