ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 18

ছবি: সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলায় ভুল চিকিৎসায় মো. মোসলিম (১২) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দত্তেরহাটের নোয়াখালী ইসলামিয়া চক্ষু হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত মোসলিম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের মাহফুজুর রহমানের ছেলে।
শিশুটির পরিবারের অভিযোগ, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশে খেলাধুলার সময় একটি লাঠির অংশ তার বাম চোখে আঘাত করে। পরে তাকে দত্তেরহাটের নোয়াখালী ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও প্যারামেডিকস আবুল হোসেনের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে আবুল হোসেন বলেন, শিশুটির চোখের ওপরের ও নিচের পাতায় লোকাল অ্যানেসথেসিয়ার ড্রপ দেওয়া হয়েছিল। চিকিৎসকের মতে, এ ধরনের অ্যানেসথেসিয়ার কারণে মৃত্যুর কোনো আশঙ্কা নেই।

আরও পড়ুন  নোয়াখালীতে ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। পরে মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

নোয়াখালীর সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন জানান, নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে ঘটনার পরপরই তিনি দত্তেরহাটের ইসলামিয়া চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে। নিহতের স্বজনদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, অভিযোগের সত্যতা এবং শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, নিহতের স্বজনেরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানান। বর্তমানে শিশুটির মরদেহ নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

ওসি আরও জানান, ঘটনাটি লক্ষ্মীপুরের কমলনগর এলাকায় হওয়ায় সংশ্লিষ্ট থানা পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল বন্ধ

আপডেট সময় ১১:০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালী সদর উপজেলায় ভুল চিকিৎসায় মো. মোসলিম (১২) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দত্তেরহাটের নোয়াখালী ইসলামিয়া চক্ষু হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত মোসলিম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের মাহফুজুর রহমানের ছেলে।
শিশুটির পরিবারের অভিযোগ, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশে খেলাধুলার সময় একটি লাঠির অংশ তার বাম চোখে আঘাত করে। পরে তাকে দত্তেরহাটের নোয়াখালী ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও প্যারামেডিকস আবুল হোসেনের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে আবুল হোসেন বলেন, শিশুটির চোখের ওপরের ও নিচের পাতায় লোকাল অ্যানেসথেসিয়ার ড্রপ দেওয়া হয়েছিল। চিকিৎসকের মতে, এ ধরনের অ্যানেসথেসিয়ার কারণে মৃত্যুর কোনো আশঙ্কা নেই।

আরও পড়ুন  অধিকার আদায়ে নোয়াখালী এটিআই শিক্ষার্থীদের ক্লাস বর্জন, আট দফা দাবিতে অবস্থান কর্মসূচি