ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, ৫ জনের মর্মান্তিক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 113

ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
রবিবার (২৪ মে) সকালের দিকে উপজেলার শংকরপাশা এলাকায় এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

পুলিশ ও উদ্ধারকারী সূত্র জানিয়েছে, মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের নাম-পরিচয় এবং তারা অ্যাম্বুলেন্স নাকি বাসের আরোহী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন  যমুনা সেতুতে প্রাইভেটকার-ট্রাক্টর সংঘর্ষ, বন্ধ উত্তরবঙ্গমুখী লেন

বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন এবং ঘটনার বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, ৫ জনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ১১:৫১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
রবিবার (২৪ মে) সকালের দিকে উপজেলার শংকরপাশা এলাকায় এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

পুলিশ ও উদ্ধারকারী সূত্র জানিয়েছে, মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের নাম-পরিচয় এবং তারা অ্যাম্বুলেন্স নাকি বাসের আরোহী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন  ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু