ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

জামালপুরে তেল না পেয়ে সড়ক অবরোধ: ২ ঘণ্টা যান চলাচল বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 160

ছবি: সংগৃহীত

ফেসবুকের সংবাদের সূত্র ধরে জ্বালানি তেল সংগ্রহ করতে এসে দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে জামালপুরের ইসলামপুরে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কের মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে এই অবরোধ সৃষ্টি করা হয়। এর ফলে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি করা হবে—এমন একটি খবর ফেসবুকে ছড়িয়ে পড়লে সকাল থেকেই শতাধিক চালক সেখানে ভিড় করেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও পাম্প থেকে তেল সরবরাহ না করায় ক্ষুব্ধ চালকরা সড়কে নেমে আসেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সকাল সাড়ে ৯টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

ইসলামপুর থানার ওসি আব্দুল কাইয়ুম গাজী জানান, ফেসবুক পোস্ট থেকে সৃষ্ট ভুল বোঝাবুঝির কারণে এই পরিস্থিতির উদ্ভব হয়েছিল। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন  টাকা ছাড়াও যা লাগবে তেল কিনতে: অপচয় ও মজুত ঠেকাতে বিপিসির নতুন নির্দেশনা

নিউজটি শেয়ার করুন

জামালপুরে তেল না পেয়ে সড়ক অবরোধ: ২ ঘণ্টা যান চলাচল বন্ধ

আপডেট সময় ০৩:৩১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬