ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত
অপারেশন ডেভিল হান্ট

জামালপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’: দীর্ঘদিন পলাতক আওয়ামী লীগ নেতা সাজু গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 457

ছবি সংগৃহীত

জামালপুরে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় দীর্ঘদিন পলাতক থাকা মো. শাহজাহান ওরফে সাজু মিয়া (৫৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে জামালপুর শহরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহজাহান দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিলেন। তিনি মেলান্দহ মহিলা কারিগরি কলেজের অধ্যক্ষ এবং মেলান্দহ পৌরসভার কাজিরপাড়া এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।

আরও পড়ুন  গাজীপুরসহ সারা দেশে সন্ত্রাস দমনে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু, জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। তিনি জানান, শাহজাহানকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই-আগস্টের আন্দোলনের সময় নাশকতার অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি নাশকতা, চাঁদাবাজি ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের মাধ্যমে অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনা হবে।

স্থানীয় রাজনীতিতে শাহজাহানের গ্রেপ্তার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার অনুসারীরা বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করলেও, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

অপারেশন ডেভিল হান্ট

জামালপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’: দীর্ঘদিন পলাতক আওয়ামী লীগ নেতা সাজু গ্রেপ্তার

আপডেট সময় ০৫:২৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫