ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

নড়াইলে এক ব্যাক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 4254

ছবি সংগৃহীত

নড়াইলের জয়পুর সড়কসংলগ্ন একটেল টাওয়ারের পাশে অবস্থিত শাহনাজ বেগমের বাড়িতে মো. মহরআলী (৫৫) এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল ৯টার দিকে নিহতের ছেলে শুকুরআলী ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। ঘরে প্রবেশ করে তিনি তার পিতার গলাকাটা মরদেহ দেখতে পান। পরে বিষয়টি এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।

আরও পড়ুন  সিডনিতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা; বাংলাদেশি প্রবাসী গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটি আবুল হোসেন গাজী–এর পরিবারভুক্ত হিসেবে পরিচিত। নিহত ব্যক্তি কৈয়ে বাজারের একটি মিষ্টির দোকানে কর্মরত ছিলেন। মহরআলীর বাড়ি খুলনা জেলার দাকোব থানার বাজুয়া গ্রাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি গলায় কাটা অবস্থায় ঘরের ভেতর পড়ে ছিল। ঘটনাস্থলের দরজার পেছন থেকে রক্তমাখা একটি কুড়াল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্তভাবে কিছু জানায়নি পুলিশ।

নিহতের স্ত্রী পুতুল বেগম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

পরিবার সূত্রে আরও জানা যায়, নিহতের ছেলে শুকুর আল (২৩) গত ১০ তারিখ ভোট দেওয়ার জন্য বাড়িতে এসেছিলেন। ঘটনার সময় তিনি কোথায় ছিলেন, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

নড়াইলে এক ব্যাক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:৪০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

নড়াইলের জয়পুর সড়কসংলগ্ন একটেল টাওয়ারের পাশে অবস্থিত শাহনাজ বেগমের বাড়িতে মো. মহরআলী (৫৫) এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল ৯টার দিকে নিহতের ছেলে শুকুরআলী ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। ঘরে প্রবেশ করে তিনি তার পিতার গলাকাটা মরদেহ দেখতে পান। পরে বিষয়টি এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।

আরও পড়ুন  ইরানের নেতাদের হত্যা করা ‘বড় সম্মানের’: ট্রাম্প