ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ নাইজেরিয়ায় তেল চুরির ভয়াবহ পরিণতি, নিহত ৪৩

সরকারের মবকে আশকারা দেওয়ায় র মুখে: মাসুদ কামালআইনের শাসন প্রশ্নে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫১:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 627

ছবি সংগৃহীত

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, সরকার মব (জনতা দ্বারা চালিত সহিংসতা) বন্ধের চেষ্টা না করে বরং তাদের আশকারা দিচ্ছে। সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তিনি বলেন, ৮ আগস্ট দেশে সরকার গঠনের উদ্দেশ্য ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করা। অথচ ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেলে তিন দিন ধরে দেশে কোনো সরকার ছিল না, তবুও দেশ চলেছিল। তাহলে নতুন করে সরকার গঠনের প্রয়োজন হয়েছিল কেন? তিনি বলেন, এর উদ্দেশ্য ছিল যেন একটি কর্তৃত্ব থাকে, যা ঠিক-ভুলের নির্দেশনা দেবে। কিন্তু সেই কর্তৃত্বও কার্যকর হচ্ছে না।

মাসুদ কামালের অভিযোগ, সরকার এমন কিছু করছে না যা আইনের শাসন কায়েম করে, বরং যা করছে তা মবের পক্ষেই যাচ্ছে। তাদের কার্যত আশকারা দেওয়া হচ্ছে, যার ফলেই মব সন্ত্রাসের ঘটনা বাড়ছে।

আরও পড়ুন  উপদেষ্টা পরিষদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

পটিয়ার সাম্প্রতিক ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে একজন যুবককে মারধর করে থানায় আনা হয়, দাবি করা হয় সে ছাত্রলীগের কর্মী এবং তাকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু থানার ওসি জানিয়ে দেন, তার নামে কোনো মামলা নেই, এমনকি সে পটিয়ার স্থায়ী বাসিন্দাও নয়। তখন প্রশ্ন আসে, মামলা না থাকলে কেন গ্রেপ্তার করা হবে?

তিনি বলেন, বর্তমানে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন হিসেবে বিবেচিত। কিন্তু যাকে ধরা হয়েছে, সে কি ওই সময় ছাত্রলীগের কোনো মিছিল বা কর্মসূচিতে ছিল? না, সে শহীদ মিনার এলাকায় অবস্থান করছিল। সেখান থেকে বাকবিতণ্ডা শুরু হয়, পরে থানায় ভাঙচুর হয়, পুলিশ লাঠিচার্জ করে এবং কয়েকজন আহত হন। এই ঘটনার পর ওসিকে প্রত্যাহার করা হয়, যা জনগণের কাছে ভুল বার্তা দিয়েছে যে, ওসির পদক্ষেপ ছিল অনুচিত। ফলে পুলিশ সদস্যদের মধ্যে ভীতি তৈরি হয়েছে যে, সঠিক কাজ করলেও শাস্তি পেতে হবে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা যেত, কিন্তু সেটিও করা হয়নি। এ নিয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব অয়ন ফেসবুকে পোস্ট করে পটিয়ার ওসিকে ফাঁসিতে ঝোলানোর কথা বলেছেন।

আরেকজন মন্তব্য করেছেন, পটিয়া থানাকে গুঁড়িয়ে দেওয়া উচিত। মাসুদ কামাল প্রশ্ন তোলেন, এ ধরনের প্রকাশ্য বক্তব্য কি ফৌজদারি অপরাধের আওতায় পড়ে না? অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি জোর দিয়ে বলেন, সরকার যদি আইন মানা ও আইনের শাসন কার্যকর না করে, তাহলে দেশে মবের দাপটই বাড়বে, যার পরিণতি ভয়াবহ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

সরকারের মবকে আশকারা দেওয়ায় র মুখে: মাসুদ কামালআইনের শাসন প্রশ্নে

আপডেট সময় ০২:৫১:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, সরকার মব (জনতা দ্বারা চালিত সহিংসতা) বন্ধের চেষ্টা না করে বরং তাদের আশকারা দিচ্ছে। সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তিনি বলেন, ৮ আগস্ট দেশে সরকার গঠনের উদ্দেশ্য ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করা। অথচ ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেলে তিন দিন ধরে দেশে কোনো সরকার ছিল না, তবুও দেশ চলেছিল। তাহলে নতুন করে সরকার গঠনের প্রয়োজন হয়েছিল কেন? তিনি বলেন, এর উদ্দেশ্য ছিল যেন একটি কর্তৃত্ব থাকে, যা ঠিক-ভুলের নির্দেশনা দেবে। কিন্তু সেই কর্তৃত্বও কার্যকর হচ্ছে না।

মাসুদ কামালের অভিযোগ, সরকার এমন কিছু করছে না যা আইনের শাসন কায়েম করে, বরং যা করছে তা মবের পক্ষেই যাচ্ছে। তাদের কার্যত আশকারা দেওয়া হচ্ছে, যার ফলেই মব সন্ত্রাসের ঘটনা বাড়ছে।

আরও পড়ুন  সেন্ট মার্টিন রক্ষায় পরিবেশবান্ধব পরিকল্পনায় জোর দিচ্ছে সরকার: পরিবেশ উপদেষ্টা