ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

৮ দিনে সারা দেশে সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার ৩৮৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 601

ছবি সংগৃহীত

দেশের চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা বজায় রাখতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে গত ১৯ থেকে ২৬ জুন পর্যন্ত আট দিনব্যাপী রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একাধিক যৌথ অভিযান পরিচালনা করেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই অভিযানে মোট ৩৮৫ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, অপহরণকারী, ডাকাত, ভেজাল খাদ্য ব্যবসায়ী, চোরাকারবারী, অবৈধ দখলদার, মব ভায়োলেন্স সৃষ্টিকারী, অবৈধ রিক্রুটমেন্ট চক্রের দালাল ও টিসিবি পণ্য আত্মসাৎকারীরা।

আরও পড়ুন  শক্তিশালী সেনাবাহিনীই স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষাকবচ; দুর্বল হলে তা বজায় রাখা কঠিন হবে: সামরিক কর্মকর্তারা

আইএসপিআর আরও জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭০ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, ১১টি ককটেল বোমা, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, চোরাই পণ্য, ল্যাপটপ, মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত নানা সরঞ্জামও উদ্ধার করা হয়।

আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, দেশের বিভিন্ন এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে তারা। পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে সেনাবাহিনী।

আইএসপিআর জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

৮ দিনে সারা দেশে সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার ৩৮৫

আপডেট সময় ০৮:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

দেশের চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা বজায় রাখতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে গত ১৯ থেকে ২৬ জুন পর্যন্ত আট দিনব্যাপী রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একাধিক যৌথ অভিযান পরিচালনা করেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই অভিযানে মোট ৩৮৫ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, অপহরণকারী, ডাকাত, ভেজাল খাদ্য ব্যবসায়ী, চোরাকারবারী, অবৈধ দখলদার, মব ভায়োলেন্স সৃষ্টিকারী, অবৈধ রিক্রুটমেন্ট চক্রের দালাল ও টিসিবি পণ্য আত্মসাৎকারীরা।

আরও পড়ুন  বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসায় মার্কিন জেনারেল, দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার আশ্বাস