ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

পশ্চিম তীরজুড়ে লকডাউনের নির্দেশ নেতানিয়াহুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / 9

ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে বন্দুকধারীদের গুলিতে পাঁচ ইসরায়েলি আহত হওয়ার পর পুরো এলাকায় ‘সম্পূর্ণ লকডাউন’ জারির নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে ফিলিস্তিনের হেব্রন শহর অবিলম্বে পুরোপুরি অবরুদ্ধ করার নির্দেশও দিয়েছেন তিনি। শুক্রবার (২৩ অক্টোবর) জ্যেষ্ঠ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে জরুরি নিরাপত্তা পর্যালোচনার পর এক বিবৃতিতে এসব নির্দেশনার কথা জানান নেতানিয়াহু।

হেব্রনের কাছে কিরিয়াত আরবা নামের ইসরায়েলি বসতির নিকটবর্তী একটি মোড়ে এ হামলার ঘটনা ঘটে। ইসরায়েলের জরুরি উদ্ধার সংস্থা মাগেন ডেভিড আদোম এবং দেশটির সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, একটি গাড়িতে করে এসে দুই ফিলিস্তিনি বন্দুকধারী হঠাৎ গুলি চালাতে শুরু করেন। পরে তাঁরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান। হামলায় পাঁচ ইসরায়েলি আহত হন, যাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন  ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরে ৫০,০০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত

হামলার পরপরই ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। একপর্যায়ে গুলিবিনিময়ের সময় হামলায় জড়িত সন্দেহে দুই ফিলিস্তিনি নিহত হন। এলাকায় আরও কোনো সন্দেহভাজন লুকিয়ে আছেন কি না, তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি পুরো এলাকা ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে নেতানিয়াহু জানিয়েছেন, পশ্চিম তীরজুড়ে ব্যাপক গ্রেপ্তার অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলার পর নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পুরো পশ্চিম তীরে লকডাউন এবং হেব্রন শহর অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি সামরিক অভিযান ও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাকে কেন্দ্র করে সহিংসতা বেড়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, এ সহিংসতার কারণে বহু ফিলিস্তিনি তাঁদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। একই সঙ্গে ধারাবাহিক হামলায় হতাহতের সংখ্যাও উদ্বেগজনক হারে বাড়ছে।

সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

পশ্চিম তীরজুড়ে লকডাউনের নির্দেশ নেতানিয়াহুর

আপডেট সময় ০৫:৪২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

অধিকৃত পশ্চিম তীরে বন্দুকধারীদের গুলিতে পাঁচ ইসরায়েলি আহত হওয়ার পর পুরো এলাকায় ‘সম্পূর্ণ লকডাউন’ জারির নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে ফিলিস্তিনের হেব্রন শহর অবিলম্বে পুরোপুরি অবরুদ্ধ করার নির্দেশও দিয়েছেন তিনি। শুক্রবার (২৩ অক্টোবর) জ্যেষ্ঠ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে জরুরি নিরাপত্তা পর্যালোচনার পর এক বিবৃতিতে এসব নির্দেশনার কথা জানান নেতানিয়াহু।

হেব্রনের কাছে কিরিয়াত আরবা নামের ইসরায়েলি বসতির নিকটবর্তী একটি মোড়ে এ হামলার ঘটনা ঘটে। ইসরায়েলের জরুরি উদ্ধার সংস্থা মাগেন ডেভিড আদোম এবং দেশটির সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, একটি গাড়িতে করে এসে দুই ফিলিস্তিনি বন্দুকধারী হঠাৎ গুলি চালাতে শুরু করেন। পরে তাঁরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান। হামলায় পাঁচ ইসরায়েলি আহত হন, যাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন  মামদানিকে নিয়ে জাতিসংঘে কঠোর বক্তব্য নেতানিয়াহুর