ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২

চায়ের দোকানে বাকিতে লেনদেন নিয়ে রণক্ষেত্র, রক্তাক্ত ১২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 151

ছবি সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা পান করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার শৈলকুপা পৌরসভার খালধারপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালধারপাড়া গ্রামের রিপন হোসেন সকালে শাহজাহান আলীর চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় দোকানি শাহজাহান তার কাছে পূর্বের বকেয়া টাকা দাবি করেন এবং পাওনা পরিশোধ না করা পর্যন্ত নতুন করে বাকিতে চা দিতে অস্বীকৃতি জানান। এই বিষয়টি নিয়ে রিপন ও শাহজাহানের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

আরও পড়ুন  শরীয়তপুরে আধিপত্য নিয়ে রণক্ষেত্র জাজিরা, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

ঘটনার সূত্র ধরে পরবর্তীতে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই পক্ষের ১২ জন কমবেশি আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুব আলম পারভেজ জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে তাদের আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত পর্যবেক্ষণ চলছে।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, বাকিতে চা বিক্রি না করাকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের সূত্রপাত। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

চায়ের দোকানে বাকিতে লেনদেন নিয়ে রণক্ষেত্র, রক্তাক্ত ১২

আপডেট সময় ০৫:৩৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা পান করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার শৈলকুপা পৌরসভার খালধারপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালধারপাড়া গ্রামের রিপন হোসেন সকালে শাহজাহান আলীর চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় দোকানি শাহজাহান তার কাছে পূর্বের বকেয়া টাকা দাবি করেন এবং পাওনা পরিশোধ না করা পর্যন্ত নতুন করে বাকিতে চা দিতে অস্বীকৃতি জানান। এই বিষয়টি নিয়ে রিপন ও শাহজাহানের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

আরও পড়ুন  তেল নিয়ে টাকা না দিয়ে ‘পালানোর সময়’ গাড়িচাপায় যুবক নিহত