ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

টাঙ্গাইলে প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি, পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালাল ডাকাতরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 574

ছবি সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে এক প্রবাসীসহ যাত্রীবাহী মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ অর্থ ও মোবাইল ফোনসহ মালামাল লুট করেছে। পুলিশের ধাওয়া থেকে বাঁচতে তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়।

শুক্রবার (৩০ মে) ভোর আড়াইটার দিকে মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদলের ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করেছে।

আরও পড়ুন  বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

ভুক্তভোগী সুমাইয়া আক্তার জানান, তার ননদ প্রবাসী বিউটি আক্তার জর্দান ঢাকায় পৌঁছে টঙ্গী থেকে মাইক্রোবাস ভাড়া করেন। তাদের সঙ্গে ছিলেন শ্বশুর আব্দুল হামিদ, সম্পা ও শিশু সন্তান। পুষ্টকামুরী এলাকায় একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে এবং ৭-৮ জন ডাকাত অস্ত্রসহ মাইক্রোবাসে চড়ে তাদের আটকায়।

ডাকাতরা মোবাইল ফোন ও নগদ প্রায় ৭০ হাজার টাকা লুট করে নেয়। ডাকাতির খবর পেয়ে পুলিশ ধাওয়া করলে ডাকাতরা পুলিশের ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিতে হাইওয়ে পুলিশের রেকার চালক তুহিন মিয়া আহত হন এবং বর্তমানে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।

শ্বশুর আব্দুল হামিদ অভিযোগ করেছেন, টঙ্গী থেকে ভাড়া নেওয়া মাইক্রোবাসের চালক মুস্তাকিন ও হেলপার জুয়েল ডাকাতদলের সঙ্গে জড়িত থাকতে পারে। কারণ তারা মাইক্রোবাসটি বিভিন্ন এলাকায় ঘুরিয়েছিল।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেদুল ইসলাম জানিয়েছেন, ডাকাতি ঘটার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি মাইক্রোবাস উদ্ধার করেছে এবং আহত পুলিশ সদস্যের চিকিৎসার ব্যবস্থা করেছে।

উল্লেখ্য, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে গত কিছু মাসে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যা যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি, পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালাল ডাকাতরা

আপডেট সময় ০১:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫