ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি দিলেন ইলন মাস্ক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / 11

ছবি : সংগৃহীত

আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হয়ে কংগ্রেসের নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পেলে ইলন মাস্কের কর্মকাণ্ড ও স্বার্থের সংঘাত নিয়ে তদন্ত শুরু করতে পারেন। এমন পরিকল্পনার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও স্পেসএক্সের প্রধান মাস্ক।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে মাস্ক লেখেন, ‘যে তরবারি দিয়ে আঘাত করবে, সে তরবারির আঘাতেই মরবে।’ নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হলে তাঁর কর্মকাণ্ড নিয়ে তদন্তের পরিকল্পনা করা হচ্ছে—এমন বিষয়ে সংবাদমাধ্যম পলিটিকোর একটি প্রতিবেদনের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ষড়যন্ত্র তত্ত্ব প্রচারের জন্য বিভিন্ন সময়ে আলোচনায় আসা এই সামাজিক মাধ্যমে আরেক পোস্টে মাস্ক লেখেন, যারা তাঁর সঙ্গে বিরোধে জড়াবেন, তাঁদের নেপথ্যে কারা রয়েছেন, তা তিনি খুঁজে বের করবেন। তাঁর ভাষ্য, তিনি শুধু সামনে থাকা ‘অনুগত পুতুলদের’ পেছনে না ছুটে সরাসরি মূল ব্যক্তিদের লক্ষ্য করবেন।

আরও পড়ুন  মুম্বাইয়ে প্রথম বিক্রয়কেন্দ্র চালু করতে যাচ্ছে ইলন মাস্কের কোম্পানি টেসলা, পরিকল্পনায় রয়েছে কারখানাও

ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রথম ট্রিলিয়নিয়ার এবং ট্রাম্পের রিপাবলিকান পার্টির অন্যতম প্রধান অর্থদাতা। তিনি মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে পরিচিত। তাঁর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স সরকারি বিভিন্ন চুক্তি থেকে বড় অঙ্কের সুবিধা পেয়ে থাকে। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলারও প্রধান তিনি।

২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত করতে আর্থিক ও নীতিগত সহায়তা দিয়েছিলেন মাস্ক। পরে সরকারি ব্যয় কমানো এবং প্রায় তিন লাখ সরকারি কর্মচারীকে ছাঁটাইয়ের বিতর্কিত উদ্যোগে নেতৃত্ব দেন তিনি।

বর্তমানে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ—দুই কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যেতে পারে।

কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পেলে ডেমোক্র্যাটরা গুরুত্বপূর্ণ তদন্ত কমিটিগুলোর নেতৃত্ব দিতে পারবেন। এসব কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা এবং সাক্ষ্য দিতে বাধ্য করার ক্ষমতা রয়েছে। এমন পরিস্থিতিতে মাস্ক তদন্তের অন্যতম লক্ষ্য হতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পলিটিকোর প্রতিবেদনে প্রভাবশালী ডেমোক্র্যাট সদস্য জো লোফগ্রেনের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, মাস্কের স্বার্থের সংঘাত ও সরকারি পদের অপব্যবহার নিয়ে সামনে আসা অভিযোগের তালিকা ‘এক কথায় স্তম্ভিত করার মতো’।

নিউজটি শেয়ার করুন

ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি দিলেন ইলন মাস্ক

আপডেট সময় ১১:৪৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হয়ে কংগ্রেসের নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পেলে ইলন মাস্কের কর্মকাণ্ড ও স্বার্থের সংঘাত নিয়ে তদন্ত শুরু করতে পারেন। এমন পরিকল্পনার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও স্পেসএক্সের প্রধান মাস্ক।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে মাস্ক লেখেন, ‘যে তরবারি দিয়ে আঘাত করবে, সে তরবারির আঘাতেই মরবে।’ নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হলে তাঁর কর্মকাণ্ড নিয়ে তদন্তের পরিকল্পনা করা হচ্ছে—এমন বিষয়ে সংবাদমাধ্যম পলিটিকোর একটি প্রতিবেদনের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ষড়যন্ত্র তত্ত্ব প্রচারের জন্য বিভিন্ন সময়ে আলোচনায় আসা এই সামাজিক মাধ্যমে আরেক পোস্টে মাস্ক লেখেন, যারা তাঁর সঙ্গে বিরোধে জড়াবেন, তাঁদের নেপথ্যে কারা রয়েছেন, তা তিনি খুঁজে বের করবেন। তাঁর ভাষ্য, তিনি শুধু সামনে থাকা ‘অনুগত পুতুলদের’ পেছনে না ছুটে সরাসরি মূল ব্যক্তিদের লক্ষ্য করবেন।

আরও পড়ুন  মঙ্গল অভিযান পিছিয়ে চাঁদ অভিযানে অগ্রাধিকার দিচ্ছে ইলন মাস্কের স্পেসএক্স