০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ মুন্সীগঞ্জে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ ঢাকা ১: বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন আশফাক বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নুর প্রার্থীদের ৪১ শতাংশই স্বল্প আয়ের, কোটিপতিদের অর্ধেকের বেশি বিএনপির: সুজন “ওসির বিরুদ্ধে অভিযোগ” অপসারণ চাইলেন ইশরাক সালমান-আনিসুল-পলকরা ভোট দিলেন কারাগার থেকে মিয়ানমার সীমান্তের গুলিতে আহত শিশু হুজাইফার মৃত্যু জামায়াত আমিরের পলিসি ডিবেটের আহবান নিয়ে যা বলছে বিএনপি হোঁচট খেয়েও জয়, শেষ মুহূর্তে নেদারল্যান্ডসের হাত ফসকে গেল ম্যাচ

ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর: সিএ প্রেস উইং

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • / 92

ছবি সংগৃহীত

বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনটি উদ্বেগজনক এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার (০১ এপ্রিল) সিএ প্রেস উইং থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউইয়র্ক টাইমসের নিবন্ধটি ইঙ্গিত দেয় যে বাংলাদেশে ধর্মীয় চরমপন্থা উত্থানের দ্বারপ্রান্তে। কিন্তু প্রকৃতপক্ষে এটি বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভ্রান্তিকর এই চিত্রায়ন কেবল দেশের রাজনৈতিক ও সামাজিক গতিশীলতাকে অতি সরলীকৃত করে না বরং ১৮ কোটি মানুষের একটি সমগ্র জাতিকে অন্যায়ভাবে কলঙ্কিত করার ঝুঁকিও তৈরি করে।

নিউইয়র্ক টাইমস প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, বাংলাদেশ যখন নিজেকে পুনরুজ্জীবিত করছে, তখন কট্টরপন্থী ইসলামিস্টরা একটি সুযোগ দেখতে পাচ্ছে। তবে এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে প্রেস উইং বলছে, নিউইয়র্ক টাইমসের নিবন্ধটি বাংলাদেশ সম্পর্কে একটি উদ্বেগজনক এবং একপেশে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে।

সিএ প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশ করার জন্য সুনির্দিষ্টভাবে উস্কানিমূলক নিবন্ধের উপর নির্ভর করার পরিবর্তে বাংলাদেশের অগ্রগতিকে স্বীকৃতি দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। বছর ধরে বাংলাদেশ যে অগ্রগতি করেছে সেটাকে এবং পরিস্থিতির জটিলতাকে স্বীকৃতি দেওয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর: সিএ প্রেস উইং

আপডেট সময় ০৬:৩৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫