ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে দ্বন্দ্ব: সহযাত্রীর ঘুষিতে১ জনের মৃত্যু মেসেজে ‘কবুল’ লিখলেই কি বিয়ে হয়ে যায়? নিখোঁজের ২৪ দিন পর খোঁজ মিলল পরিচালক উৎসবের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সাশ্রয়ী হওয়ার কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর কালবৈশাখীর তান্ডব ও বজ্রপাতে সারা দেশে ১২ জনের মৃত্যু তপ্ত রোদের পর বৃষ্টিতে ভিজল ঢাকা; জনজীবনে স্বস্তি এস্তোনিয়া—ডিজিটাল রাষ্ট্র, প্রাচীন শহর আর নীরব প্রকৃতির দেশ সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে, অ্যাটর্নি জেনারেল সোমবার সুন্নাহ সিয়াম পালনের দিন, প্রস্তুতি নিন আজই তথ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সংবাদমাধ্যমে সংযোগ বাড়ানোর প্রস্তাব

বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসায় মার্কিন জেনারেল, দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার আশ্বাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 251

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতায় মুগ্ধতা প্রকাশ করেছেন ডেপুটি কমান্ডিং জেনারেল ফর ইউএস আর্মি প্যাসিফিক লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভওয়েল। সম্প্রতি দুই দিনের সফরে ঢাকায় এসে তিনি বাংলাদেশের সামরিক নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন এবং আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক সহযোগিতা নিয়ে গভীর আলোচনা করেন।

মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেফটেন্যান্ট জেনারেল ভওয়েল ২৪ ও ২৫ মার্চ বাংলাদেশ সফরকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পেশাদার ও সুশৃঙ্খল সামরিক বাহিনীর ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

আরও পড়ুন  কেরানীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে সন্ত্রাসী আরমান গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র ও মাদক

বৈঠকে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। উভয় দেশের অভিন্ন নিরাপত্তা স্বার্থ এবং সামরিক প্রশিক্ষণ ও তথ্য আদান-প্রদানের মতো চলমান সহযোগিতার প্রসঙ্গও উঠে আসে আলোচনায়।

এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনী যেসব সামরিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তা মোকাবিলায় যুক্তরাষ্ট্র কীভাবে সহায়তা করতে পারে সেসব সম্ভাব্য ক্ষেত্র নিয়েও বিশদ আলোচনা হয়। আলোচনায় ২০২৫ সালের গ্রীষ্মে অনুষ্ঠিতব্য যৌথ সামরিক অনুশীলন ‘টাইগার লাইটনিং’ নিয়েও পরিকল্পনা করা হয়। একই সঙ্গে, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে সম্ভাব্য সামরিক সরঞ্জাম সংগ্রহ নিয়েও মতবিনিময় হয়।

এই সফরকে ঘিরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সামরিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে সামরিক বন্ধন আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন উভয় পক্ষ।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসায় মার্কিন জেনারেল, দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার আশ্বাস

আপডেট সময় ১২:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতায় মুগ্ধতা প্রকাশ করেছেন ডেপুটি কমান্ডিং জেনারেল ফর ইউএস আর্মি প্যাসিফিক লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভওয়েল। সম্প্রতি দুই দিনের সফরে ঢাকায় এসে তিনি বাংলাদেশের সামরিক নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন এবং আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক সহযোগিতা নিয়ে গভীর আলোচনা করেন।

মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেফটেন্যান্ট জেনারেল ভওয়েল ২৪ ও ২৫ মার্চ বাংলাদেশ সফরকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পেশাদার ও সুশৃঙ্খল সামরিক বাহিনীর ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

আরও পড়ুন  শান্তিপূর্ণ পরিবেশে মহা অষ্টমী ও পুণ্যস্নান উদযাপন, নিরাপত্তায় সেনাবাহিনী তৎপর