ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হলেন জিয়াউদ্দিন আহমেদ ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে সরে এসেছেন শেখ হাসিনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর নেতানিয়াহুকে বাদ দিয়েই সরকার গঠনের ইচ্ছা আইজেনকোটের ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা পেট্রলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা মোহাম্মদপুরে গ্রেপ্তার ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে জামালপুরে নিহত ৩ রাফিনিয়ার হ্যাটট্রিকে বড় জয় বার্সেলোনার শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী এনআইডি সংশোধনের নামে অনলাইনে জালিয়াতি, সচেতন থাকার পরামর্শ

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে জামালপুরে নিহত ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 28

ছবি সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসলামপুর পৌরসভার পলবান্ধা উজানপাড়া রেলকোচিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০), চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীরচর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং একই এলাকার রসুল মোল্লার ছেলে সোহেল রানা (২০)।

আরও পড়ুন  মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩, মহাসড়কে যানজট

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে বেগুনবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে, একটি মোটরসাইকেল ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। পথে পলবান্ধা উজানপাড়া রেলকোচিং মোড় এলাকায় যান দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী বকুল ও সোহেল রানা নিহত হন। গুরুতর আহত জিয়াউল হককে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে জামালপুরে নিহত ৩

আপডেট সময় ১১:৫৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

জামালপুরের ইসলামপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসলামপুর পৌরসভার পলবান্ধা উজানপাড়া রেলকোচিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০), চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীরচর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং একই এলাকার রসুল মোল্লার ছেলে সোহেল রানা (২০)।

আরও পড়ুন  জামালপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’: দীর্ঘদিন পলাতক আওয়ামী লীগ নেতা সাজু গ্রেপ্তার