ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হলেন জিয়াউদ্দিন আহমেদ ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে সরে এসেছেন শেখ হাসিনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর নেতানিয়াহুকে বাদ দিয়েই সরকার গঠনের ইচ্ছা আইজেনকোটের ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা পেট্রলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা মোহাম্মদপুরে গ্রেপ্তার ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে জামালপুরে নিহত ৩ রাফিনিয়ার হ্যাটট্রিকে বড় জয় বার্সেলোনার শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী এনআইডি সংশোধনের নামে অনলাইনে জালিয়াতি, সচেতন থাকার পরামর্শ

১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে সরে এসেছেন শেখ হাসিনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
  • / 68

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছিলেন, সেখান থেকে তিনি একপ্রকার সরে এসেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রোববার (২৯ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তার ভাষ্য, ১৬ ডিসেম্বর যত এগিয়ে আসবে, সংশ্লিষ্টদের বক্তব্যের সুরও এভাবে বদলাতে থাকবে।

পোস্টের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের একটি ভিডিও যুক্ত করেন রাশেদ খাঁন।

আরও পড়ুন  শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচার যথাসময়ে শেষ হবে: চিফ প্রসিকিউটর

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, মোহাম্মদ আলী আরাফাত মন্তব্য করেছেন যে, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর বিষয়ের সঙ্গে সম্পর্কিত। এর প্রেক্ষিতে রাশেদ খাঁন লেখেন, তিনি আগেই বলেছিলেন যে দিনটি যত ঘনিয়ে আসবে, সবার অবস্থান এভাবেই পাল্টাবে।

রাশেদ খাঁনের দাবি, শনিবার (২৮ নভেম্বর) রাতে ফেসবুক লাইভে প্রচারিত এক অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন, তিনি সবকিছু কিনে গুছিয়ে রেখেছেন, যদি তিনি যান। পরে আরেক জায়গায় বলেছেন, সুযোগ পেলে যাবেন।

পোস্টে রাশেদ খাঁন আরও লেখেন, শেখ হাসিনা ১৬ ডিসেম্বরেই দেশে আসবেন, এমন কথা একবারের জন্যও স্পষ্ট করে বলেননি। এর মধ্য দিয়ে তিনি ওই দিন ফেরার ঘোষণা থেকে নিজেকে একপ্রকার সরিয়ে নিয়েছেন বলে মনে করেন রাশেদ খাঁন।

একই পোস্টে ‘আগুনসন্ত্রাস’ চালানোর অভিযোগ তুলে সংশ্লিষ্টদের উদ্দেশে সতর্কবার্তা দেন রাশেদ খাঁন। তিনি লেখেন, যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের সবাই ভারতে পালিয়ে যেতে পারবে না।

তার মতে, শেখ হাসিনার অডিও বক্তব্যের পর অন্তত তাদের এসব কর্মকাণ্ড থেকে সরে আসা উচিত। অন্যথায় নতুন করে জনগণের গণপ্রতিরোধের মুখে পড়তে হবে বলে সতর্ক করেন তিনি। পোস্টে বাগেরহাটের মানুষের প্রতিরোধের কথাও উল্লেখ করেন রাশেদ খাঁন।

নিউজটি শেয়ার করুন

১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে সরে এসেছেন শেখ হাসিনা

আপডেট সময় ১২:৫৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছিলেন, সেখান থেকে তিনি একপ্রকার সরে এসেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রোববার (২৯ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তার ভাষ্য, ১৬ ডিসেম্বর যত এগিয়ে আসবে, সংশ্লিষ্টদের বক্তব্যের সুরও এভাবে বদলাতে থাকবে।

পোস্টের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের একটি ভিডিও যুক্ত করেন রাশেদ খাঁন।

আরও পড়ুন  শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যা: তদন্ত শেষ করতে ২০ এপ্রিলের নির্দেশ